শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০২:৫৪ পিএম, ২০২৪-০২-১৮
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান রবিবার (১৮ ফেব্রুয়ারী) প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী এ.জে.এম মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনামসজিদ প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু, বিশেষ অতিথি ছিলেন বারঘরিয়া মেস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আল-আমিন, সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম।
মোহাঃ আব্দুল কাদের জিলানী, ইন্সট্রাক্টর (নন-টেক) এর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন আফিদা রহমান ইলেকট্রিক, আব্দুল মালেক চিফ ইন্সট্রাক্টর (টেক) আরএসি, দূর্গা চরন রায় চিফ ইন্সট্রাক্টর (নন-টেক), আজিজুর রহমান ইন্সট্রাক্টর (নন-টেক), মোঃ ওহিদুল ইসলাম চিফ ইন্সট্রাক্টর (নন-টেক), ড. মোঃ আরিফুল আলম চিফ ইন্সট্রাক্টর (টেক) ফুড, দীপ্ত সুন্দর বাছাড় জুনিয়র ইন্সট্রাক্টর (নন-টেক) পদার্থ ও নিরাপত্তা কর্মকর্তা সহ উপস্থিত ছিলেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
সভাপতি অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ.জে.এম মাসুদুর রহমান তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলাপরায়ণ, নিবেদিতপ্রাণ ও দৃঢ়প্রতিজ্ঞ হওয়ারও আহ্বান জানান। পরে সভাপতি এবং প্রধান অতিথি উপস্থিত সকলকে নিয়ে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited