শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:৪১ এএম, ২০২১-০১-০৫
মোঃ জাকির চৌধুরী, সন্দ্বীপঃ
বাংলা ও বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়।উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের নেতারা দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এই দিকে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার (৪ জানুয়ারি) সকাল ৮টায় দলীয় কার্যলয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সকাল ৯ টায় স্বাস্থ্যবিধি মেনে দলীয় নেতাদের উপস্থিতিতে সন্দ্বীপ উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন সহ এবং ১০টায় সন্দ্বীপ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে দোয়া মাহফিলের আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে কেক কাটা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - স্থানীয় সংসদ সদস্য চট্টগ্রাম -৩ (সন্দ্বীপ) আসনের মাননীয় এমপি দ্বীপরত্ন আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা মহোদয়, সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাষ্টার শাহাজাহান বি এ, সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাইন উদ্দিন মিশন, সন্দ্বীপ পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মোক্তাদের মাওলা সেলিম।এতে আরও উপস্থিত ছিলেন- সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মাহফুজুর রহমান সুমন, সহ-সভাপতি মুহিদুল শিকদার জিকু, বিপ্লবী সাধারণ সম্পাদক সামিউদ্দৌলা সিমান্ত, যুগ্ম-সাধারণ সম্পাদক নুরনবী শাকিল, আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান ফাহিম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক উপ-সম্পাদক মারুফ আহমেদ শুভ কার্যনিবার্হী সদস্য সোহাগ সিকদার, এস. জে আরাফাত সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited