শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:৫৯ পিএম, ২০২২-০৭-২৫
আঃ হামিদ মধুপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের শালিখা গ্রাম থেকে ২০ গ্রাম হিরোইন যার আনুমানিক মুল্য দুই লক্ষ টাকা এবং মাদক বিক্রির ত্রিশ হাজার তিনশত টাকাসহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মধুপুর থানা পুলিশ।
জানা যায়, (২৪ জুলাই) রবিবার রাত আনুমানিক ১২ টার দিকে মাদক চালান হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানার চৌকস পুলিশ অফিসার এস আই হুমায়ুন কবির ও এস আই রেজাউল করিমে নেতৃত্বে সঙ্গীয় বাহিনী নিয়ে মধুপুর থানাধীন মহিষমারা ইউনিয়নের শালিকা গ্রামের আ: ছালাম পীর(৪৫) পিতা মৃত আঃ রহমান এর বাড়ি থেকে তার হেফাজতে রাখা ১৫ গ্রাম এবং নার্গিস বেগম(৩৫) পিতা মো. লাল মিয়া, বাহাদুরপুর, গাবতলি, বগুড়া এর হেফাজতে রাখা ৫ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ত্রিশ হাজার তিনশত টাকাসহ হাতেনাতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের মাদক মামলায় কোর্টে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী জানান, ছালাম পীর দীর্ঘদিন যাবত এলাকায় মাদক এবং মিনি পতিতালয় গড়ে তুলেছেন। তিনি বিভিন্ন এলাকার মেয়েদের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ে আসেন এবং সেই মেয়েদেরকে দিয়েই বিভিন্ন এলাকার উর্তীবয়সী ছেলেদের হাতে মাদক দিয়ে রাতভর অসামাজিক কার্যকলাপে যুক্ত করে যুবসমাজকে দংশের মুখে ঠেলে দিচ্ছেন। মধুপুর থানা পুলিশকে এলাকাবাসী এই অভিযানের জন্য সাধুবাদ জানিয়েছেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited