শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:৩৫ পিএম, ২০২০-১১-১৩
সেলিম উদ্দীন, কক্সবাজার প্রতিনিধিঃ
হাজার হাজার দর্শকের উপস্থিতিতে টানটান উত্তেজনা ও তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে শেষ হয়েছে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
১৩ নভেম্বর শুক্রবার বিকাল ৪ টায় বঙ্গবন্ধু স্টেডিয়াম( ঈদগাঁহ কলেজ মাঠ) এ অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেন ঈদগাঁহ একাডেমি বনাম মহেশখালী কালারমারছড়া চেয়ারম্যান একাডেমি।
ঈদগাঁহ বৃহত্তর মেহেরঘোনা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত এই ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর-রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
প্রধান বক্তা ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ। উদ্বোধন করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্ণেল(অবঃ) ফোরকান আহমদ।
এ সময় অন্যান্যদের মধ্যে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামিলীগের সভাপতি মোঃ আবু তালেব, সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট একরামুল হুদা, জেলা পরিষদের সদস্য সোহেল জাহান চৌধুরী, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, ঈদগাঁহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ আলম, কালারমারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, ডাঃ মমতাজুল ইসলাম, খেলা পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার হারুন অর রশিদসহ অনেকে।
খেলায় ২-১ গোলে জয় নিশ্চিত করেন বৃহত্তর ঈদগাঁহ ফুটবল একাডেমি। ঈদগাঁহ একাডেমির টিম ম্যানেজার শিল্প উদ্দ্যেক্তা হুমায়ুন করিম সিকদার জানান, অসাধারণ একটি ম্যাচ উপহার দিয়েছে আয়োজক কমিটি।
এই খেলার ধারাবাহিকতা বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের কাছে অনুরোধ রইল। বৃহত্তর ঈদগাঁহর ক্রীড়া প্রেমিকদের জন্য এ জয় বিরল সম্মান বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ ১০২ রানে অলআউট, ২৭ রানের জয় কতটা মধুর! ১৮.৩ ওভার পর্যন্ত টিকল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ সুস্থ দেহ সুস্থ মন! যদি থাকে ক্রীড়ায় মন, এই উপপাদ্যকে...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : রবিবার নিউইয়র্কের জ্যাকসান হাইটসে রিভারটেলের অফিসে হয়ে গেল এক মতবিনিময় সভা। পুরো অনুষ্ঠান জুড়...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নিউইয়র্ক ইউনাইটেড তাইকোয়ান্দ ও কিক বক্সিং টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি হিসাবে চারটি ইভেন্ট...বিস্তারিত
সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি : সেলিম উদ্দীন, ঈদগাঁও। কক্সবাজারের চকরিয়ায় উপজেলার খুটাখালী অঙ্গীকার ক্রীড়া সংসদের উদ্যোগে ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নে মমিনআরা স্পো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited