dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


হঠাৎ ইরানের উড়োজাহাজকে তাড়া করল মার্কিন যুদ্ধবিমান, আতঙ্কিত হয়ে আহত বিমানযাত্রীরা

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ০৯:০৮ এএম, ২০২০-০৭-২৫

হঠাৎ ইরানের উড়োজাহাজকে তাড়া করল মার্কিন যুদ্ধবিমান, আতঙ্কিত হয়ে আহত বিমানযাত্রীরা

সিরিয়ার আকাশসীমায় মার্কিন যুদ্ধবিমানের বিরুদ্ধে ইরানি যাত্রীবাহী উড়োজাহাজকে তাড়া করার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যার ওই ঘটনায় ভিডিওসহ প্রতিবেদন প্রকাশ করেছে ইরানের বিভিন্ন গণমাধ্যম।

ইরানের বার্তা সংস্থা আইআরআইবির প্রতিবেদনে বলা হয়, বেসরকারি এয়ারলাইনস ‘মাহান এয়ার’–এর একটি যাত্রীবাহী বিমান সিরিয়ার আকাশসীমায় থাকার সময় এফ-১৫ মডেলের মার্কিন একটি যুদ্ধবিমান এর খুব কাছাকাছি চলে আসে। আর একটু হলেই দুই বিমানে সংঘাত হতো বলে দাবি করা হচ্ছে। ঠিক ওই সময়ই ইরানের উড়োজাহাজের পাইলট দ্রুত উচ্চতা পরিবর্তন করে সেটিকে নিচে নামিয়ে নেন। এতে প্রচণ্ড ঝাঁকুনিতে ওই যাত্রীবাহী উড়োজাহাজের বেশ কয়েকজন যাত্রী আহত হন।
তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বিষয়টি এমন নয়। মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন বিল আরবান বলেন, তাঁদের ওই যুদ্ধবিমান ইরানি যাত্রীবাহী উড়োজাহাজকে কোনো বাগড়া দেয়নি। আনুমানিক এক হাজার মিটার নিরাপদ দূরত্বে ছিল। এটি নিয়মিত টহলে ছিল। কারণ, সিরিয়া ও জর্ডান সীমান্তে মার্কিন সামরিক ঘাঁটি আল-তানফ রয়েছে।
বিবিসির প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত ভিডিও চিত্রে ইরানের উড়োজাহাজের এক যাত্রীকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়। আরেকজনের মাথায় ব্যান্ডেজ দেখা গেছে। সংশ্লিষ্টদের দাবি, এ ঘটনায় অনেক যাত্রী মেঝেতে ছিটকে পড়েছিলেন। এ ছাড়া যাত্রীদের খুচরো মালামাল ছড়িয়ে–ছিটিয়ে পড়ে।

আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়, মাহান এয়ারের ওই উড়োজাহাজটি তেহরান থেকে লেবাননের রাজধানী বৈরুতে যাচ্ছিল। সিরিয়ার আকাশসীমায় ওই ঘটনা ঘটলেও উড়োজাহাজটি নিরাপদে বৈরুতে পৌঁছাতে পেরেছে। গতকাল এটি আবার তেহরানে ফেরে।

বার্তা সংস্থা আইআরআইবির সঙ্গে মাহান এয়ারের ওই উড়োজাহাজে থাকা দুই যাত্রী কথা বলেন। তাঁদের একজনের ভাষ্য, ‘আমি বলতে পারব না এরপর আর কী ঘটেছিল। একটি কালো বিমান আমাদের কাছাকাছি চলে আসে। এতে আমাদের উড়োজাহাজ ভারসাম্য হারিয়ে ফেলে। ছাদের সঙ্গে আঘাত লেগে আমার মাথা ফেটে যায়।’

অপর এক যাত্রী বলেন, ‘সেটি একটি যুদ্ধবিমান ছিল। আক্ষরিক অর্থে এটি আমাদের উড়োজাহাজের সঙ্গে লেগে গিয়েছিল। আমরা নিজেদের ভারসাম্য হারিয়ে ফেলি আর ওপর-নিচ আছাড় খেতে থাকি।’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মৌসাভি বলেন, এই ঘটনায় তদন্ত শুরু করেছে তাঁর দেশ। এ ব্যাপারে প্রয়োজনীয় রাজনৈতিক ও আইনি ব্যবস্থা নেবেন তাঁরা।

পরমাণু চুক্তি স্বাক্ষরকে কেন্দ্র করে ২০১৮ সালের প্রথম দিক থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চলে আসছে। জেনারেল কাশেম সোলাইমানির হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ওই উত্তেজনা আরও বেড়েছে।

রিলেটেড নিউজ

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত


চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত


সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত


লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত


লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।।  লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত


পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর