শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:৫৫ এএম, ২০২৩-০৪-১৪
সেলিম উদ্দীন, ঈদগাঁও।
কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের খুটাখালী বনবিটের গহীন বনে পাহাড়ের চূড়ায় অসুস্থ হয়ে পড়ে থাকা বন্যহাতি শাবককে চিকিৎসা দিচ্ছে বন বিভাগ। সুস্থ হয় বনে না ফেরা পর্যন্ত হাতি শাবকটির পাশে বসানো হয়েছে পাহারা ও টহল দল।
গত সোমবার বনের জঙ্গল খুটাখালী মৌজার পাহাড়ের পাদদেশে রাতে হাতির পালের সাথে হাঁটতে হাঁটতে হাতি শাবকটি হঠাৎ ঢলে পড়ে বলে জানিয়েছেন বনবিভাগ।
খবর পেয়ে পরদিন হতে হাতি শাবকটিকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আনোয়ার হোসেন সরকার।
ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন কবির জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের টহল দল সেখানে ছুটে যান। অবস্থা পর্যবেক্ষণ করে ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেনারি চিকিৎসককে খবর দেয়া হয়। একইদিন বিকেলে চিকিৎসক দল এসে হাতি শাবকটির চিকিৎসা শুরু করেন।
ভেটেনারি চিকিৎসক জুলকার নাইন জানান, হাতি শাবকটি পায়ে আঘাত পেয়েছে। ফলে পা-টি অবসের মতো হয়ে কোনভাবেই উঠতে পারছে না। আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি। আশাকরি খুব দ্রুত সুস্থ হয়ে হাতি শাবকটি আবার হাঁটাহাটি করবে।
কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আনোয়ার হোসেন সরকার জানান, চিকিৎসা শুরুর পর আমাদের লোকজন বদলী দিয়ে সবসময় হাতি শাবকটির কাছাকাছি অবস্থান করছে। গত বুধবার বিকেলে আমি নিজে গিয়ে দেখে এসেছি। সার্বক্ষণিক টহলের ব্যবস্থা করেছি ওই এলাকায়। তবে, ঘটনার পর হতে মা হাতি কিংবা অন্য হাতির পাল চিকিৎসারত এলাকায় আসেনি বলে জানিয়েছেন বন পাহারা ও টহল দল।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited