শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:১৪ এএম, ২০২২-১০-১২
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের তুলাতলীতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দৈনিক ভোরের পাতা ও পিপলস টাইম পত্রিকার সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কু'র ওপর হামলার ঘটনায় অবশেষে মামলা হয়েছে।
জানা যায় গত শুক্রবার বিকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নে তুলাতলীতে অসহায় পরিবারের বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও হামলার খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে যাওয়ার পথে গুরান্নাকাটা ও তুলাতলী সংযোগ সড়কে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের ৪ সাংবাদিকের উপর হামলা চালায় সন্ত্রাসীরা।
এসময় সাংবাদিক আব্দুর রশিদ, মোঃ শাহীন ও মোঃ ইউনুছ পালিয়ে রক্ষা পায়। এসময় দৈনিক ভোরের পাতা ও পিপলস টাইম পত্রিকার নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কু'র উপর হকিস্টিক, লোহার রট,লাঠি সোটা মারাত্নক অস্ত্র দিয়ে ব্যাপক মারধরে কাধেঁ হাঁড় ভাংঙ্গা জখম ও শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত ও পোলা জখম হয়।
হামলাকারীরা এ সময় তার কাছ থেকে ১টি sony hdr ক্যামরা ছিনিয়ে নেয়। এর পর ঘটনাস্থল থেকে পুলিশের সহযোগিতায় সাথে থাকা অপর ৩ সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কুকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ ঘটনায় সাংবাদিক মো. জয়নাল আবেদীন টুক্কু বাদী হয়ে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলে আজ ১১ অক্টোবর থানা পুলিশ মামলাটি রুজু করেন।
মামলা বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) টান্টু সাহা বলেন, অভিযোগের প্রেক্ষিতে দ্রুত দোষিদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।
অন্যদিকে আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব নেতৃবৃন্দ।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited