dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


বে-টার্মিনালের কনসালটেন্ট প্রতিষ্ঠান ব্যবহারকারীদের নিয়ে চট্টগ্রাম বন্দরের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক    |    ০৯:১৩ পিএম, ২০২২-০৯-২১

বে-টার্মিনালের কনসালটেন্ট প্রতিষ্ঠান ব্যবহারকারীদের নিয়ে চট্টগ্রাম বন্দরের মতবিনিময় সভা

চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল প্রকল্পের কনসালটেন্ট প্রতিষ্ঠান কুনহা ডিওয়াই জেবি কর্তৃক নির্মিত “মাস্টার প্ল্যান“ এর ওপর স্টেক হোল্ডার, বন্দর ব্যবহারকারী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

বুধবার (২১শে সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দরের শহীদ ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে বন্দর সচিব ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত  উক্ত সভায় সভাপতিত্ব করেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান। সভার শুরুতে প্রকল্পের ভিজ্যুয়াল ভিউ উপস্থাপন করেন কুনহা ডিওয়াই জেবি কর্তৃকপক্ষ।

সভায় জানানো হয়, অর্থনীতির প্রবৃদ্ধির সাথে বাংলাদেশের জন্য আমদানি-রপ্তানির সুযোগ বিস্তৃত হচ্ছে। দেশের প্রধান সমুদ্রবন্দর হিসেবে চট্টগ্রাম বন্দর এ কারণে অগ্রণী ভূমিকা রাখছে। বর্তমান প্রবৃদ্ধির হারের ভিত্তিতে চট্টগ্রাম বন্দরকে ২০২৬ সালের মধ্যে প্রায় ৪ দশমিক ৮ মিলিয়ন এবং ২০৪৩ সালের মধ্যে প্রায় ৭ দশমিক ৬ মিলিয়ন কনটেইনার পরিচালনা করতে হবে। ফলে টেকসই অর্থনৈতিক উন্নয়ন বজায় রাখতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা প্রতিনিয়ত বাড়ানো হচ্ছে, যার অন্যতম অনুষঙ্গ হিসেবে চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল প্রকল্পকে ভাবা হচ্ছে।

এতে আরও জানানো হয়, বন্দরগুলোকে সংস্কার করে, দ্রুত বিকল্প বন্দর সুবিধা সম্প্রসারণ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা অনুমেয়। বে-টার্মিনাল প্রকল্পটি ভবিষ্যতের চাহিদা, সাইটের সুবিধা, যোগাযোগ ব্যবস্থা এবং সম্প্রসারণ ক্ষমতার উপর দৃষ্টি নিবদ্ধ করে বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্পে তিনটি টার্মিনাল নির্মাণ অন্তর্ভূক্ত থাকবে। তিনটি টার্মিনালের মধ্যে একটি বন্দরের নিজস্ব খরচে নির্মাণ ও পরিচালনা করা হবে। প্রকল্পের অবশিষ্ট দুটি টার্মিনাল দক্ষ ও অভিজ্ঞ আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরদের অর্থায়নে নির্মাণ ও পরিচালনা করা হবে।

সভায় বিভিন্ন স্টেক হোল্ডারদের পক্ষ থেকে জলাবদ্ধতা নিরসনে পর্যাপ্ত খাল খনন, সড়ক সম্প্রসারণ, ট্রাফিকিং আধুনিকায়ন, লিংক রোড সম্প্রসারণ ও আধুনিকায়ন, সিএফএস ওয়্যারহাউজ নির্মাণ ইত্যাদি বিষয়ে তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন। প্রতিউত্তরে বন্দর কর্তৃপক্ষ সববিষয় মাথায় নিয়ে আগামী জানুয়ারী/ফেব্রুয়ারি নাগাদ এ প্রকল্পের কাজ শুরুর প্রত্যয় ব্যক্ত করেন।

এ সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সড়ক ও জনপথ, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, শিপিং এজেন্ট প্রতিনিধি, বন্দরের উর্দ্ধতন কর্মকর্তা, স্থানীয় কাউন্সিলরসহ বন্দর সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রিলেটেড নিউজ

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না : বাণিজ্য উপদেষ্টা

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না : বাণিজ্য উপদেষ্টা

দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক :- ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য ...বিস্তারিত


বহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি সহ অন্যান্য শপিংমলে সিএমপি কমিশনারের পরিদর্শন

বহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি সহ অন্যান্য শপিংমলে সিএমপি কমিশনারের পরিদর্শন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আ...বিস্তারিত


চট্টগ্রামে সড়ক অবরোধ করে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা

চট্টগ্রামে সড়ক অবরোধ করে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল আটটা...বিস্তারিত


চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে

চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে

স্টাফ রিপোর্টার : প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলল প্রত্যাশার পণ্য—দুই কেজি ডাল ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তে...বিস্তারিত


আইডিয়ালিস্ট আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র-এর ৭ম বছর উদযাপন

আইডিয়ালিস্ট আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র-এর ৭ম বছর উদযাপন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের শীর্ষস্থানীয় স্থাপত্য, নির্মাণ ও অভ্যন্তরীণ নকশা প্রতিষ্ঠান আইডিয়ালিস্ট আর্কিটেক্...বিস্তারিত


সীতাকুণ্ড এসএন শিপ ইয়ার্ড তিন মাসের জন্য বন্ধ, সাথে জরিমানা ২৬ লাখ

সীতাকুণ্ড এসএন শিপ ইয়ার্ড তিন মাসের জন্য বন্ধ, সাথে জরিমানা ২৬ লাখ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : সীতাকুণ্ড এসএন করপোরেশন শিপব্রেকিং ইয়ার্ডে মারাত্মক বিস্ফোরণের নিহতের ঘটনায় এসএন কর্পোরেশন শি...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর