dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


সন্দ্বীপের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন’র পক্ষ থেকে

নিজস্ব প্রতিবেদক    |    ১১:৪৬ পিএম, ২০২০-০৭-৩১

সন্দ্বীপের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন’র পক্ষ থেকে

নিউইয়র্ক আওয়ামীলীগের সহ-সভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রের সাধারণ সাধারণ সম্পাদক, সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য, সোনালী মিডিয়া এন্ড পাবলিকেশন্স এর প্রধান পৃষ্ঠপোষক হাজী আবদুল কাদের মিয়ার নিজস্ব অর্থায়নে পরিচালিত “আবদুল কাদের মিয়া ফাউন্ডেশন" কর্তৃক চট্টগ্রাম জেলার  সন্দ্বীপে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

আজ ৩১ জুলাই আবদুল কাদের মিয়া ফাউন্ডেশনের অফিসে এই আর্থিক অনুদান প্রদান করা হয়। এর মধ্যে রহমানিয়া মাদ্রাসা, বাউরিয়া সন্দ্বীপকে নগদ এক লক্ষ টাকা ও সন্তোষপুর মাদ্রাসা, সন্দ্বীপকে এক লক্ষ টাকা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দারিদ্র ও বেকারত্ব হ্রাসে সহায়তা, চিকিৎসা ও শিক্ষার প্রসারসহ দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে সহযোগিতা এবং মসজিদ, মাদ্রাসায় আর্থিক অনুদান প্রদান, ক্যান্সার রোগীদের নগদ অর্থ প্রদান, গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান, গরীব প্রসূতিকালীন সময়ে সাহায্য প্রদান, বিগত সালে সন্দ্বিপে বোট ডুবিতে মৃত সবাইকে অর্থিক অনুদান প্রদান, গরীব অসহায় মেয়েদের নিজ খরচে বিয়ে সম্পন্ন করা, করোনাকালে নিজ খরচে আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতার নিজ জন্মভূমি ‘প্রিয় সন্দ্বীপ’এর অসহায় হত দরিদ্র গরীব সাড়ে তিন হাজার মানুষের মাঝে চাল-ডাল-আলু-লবন-তৈল সহ নিত্যপ্রয়োজনীয় ২০ কেজি করে প্রদান করেন ।

বিগত প্রতি পবিত্র রমজান মাসে তিন হাজার মানুষের মাঝে ২০ কেজি করে ইফতার সামগ্রী আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের মাধ্যম প্রদান করে আসছেন বিশিষ্ট এই দানবীর হাজী আব্দুল কাদের মিয়া । তিনি করোনাকালীন এই সময়ে প্রচার ছাড়াই অনেক অসহায়দের মাঝে নগদ অর্থ প্রদান করেছেন ।

এ প্রসঙ্গে জনাব আব্দুল কাদের মিয়া বলেন, সন্দ্বীপে অসহায় যার সাহায্য প্রয়োজন হবে আপনারা আমার ফাউন্ডেশনের অফিসে গিয়ে বা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন যে কোন সমস্যা সমাধানে এগিয়ে আসবো। আবদুল কাদের মিয়া ফাউন্ডেশনের মাধ্যমে এলাকায় পিছিয়ে পড়া মানুষের কল্যাণে উন্নয়ন ও সেবামূলক বিভিন্ন কর্মসূচী পালনের ঘোষনা দেন হাজী আব্দুল কাদের মিয়া ।

তিনি তাঁর প্রিয় জন্মভূমির মানুষদের উদ্দেশ্যে বলেন-

“প্রিয় সন্দ্বীপবাসী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র আহবানে করোনা ভাইরাসের প্রভাবে সুবিধা বঞ্চিত অসহায় দুস্থ মানুষের সহায়তায় আবদুল কাদের মিয়া ফাউন্ডেশন উদ্যোগে খাদ্যদ্রব্য বিতরণ শুরু করেছি গত ৫ এপ্রিল থেকে। করোনার প্রভাবে দেশে বিদেশে বিমান চলাকাল বন্ধ থাকার কারণে আমি দেশে বা আমার প্রিয় সন্দ্বীপে আসতে পারি নাই। আসতে না পারলেও মন প্রান আপনাদের কাছে । বিগত ২০ বছর যাবত আমি সন্দ্বীপবাসীর বিপদে আপদে যখন প্রয়োজন তখন ই এগিয়ে এসেছি এবং আজীবন এগিয়ে আসব - ইনশাহ আল্লাহ।”

রিলেটেড নিউজ

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত


চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত


সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত


লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত


লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।।  লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত


পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর