শিরোনাম
সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি | ০৯:৩৬ পিএম, ২০২০-০৯-১০
কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নে বাংলা জার্মান সম্প্রতি (বিজিএস) এর কোয়ার্টার থেকে মোঃ ইউনুস (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত যুবকের বাড়ি কুমিল্লায় বলে জানা গেছে। সে ওয়ার্ল্ড ভিশন নামে এক এনজিওতে কর্মরত ছিলেন।
জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী জানান, দুপুরে খবর পাই বাংলা জার্মান সম্প্রীতি (বিজিএস) কোয়ার্টারে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের লাশ ঝুলছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এর মধ্যে উখিয়া থানার পুলিশ সদস্যরা ঘটনা স্থলে পৌঁছে। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ মরজিনা আক্তার বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তবে বিষয়টি হত্যা না আত্মহত্যা এখনই বলা সম্ভব হচ্ছে না।
দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক :- ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল আটটা...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলল প্রত্যাশার পণ্য—দুই কেজি ডাল ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তে...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের শীর্ষস্থানীয় স্থাপত্য, নির্মাণ ও অভ্যন্তরীণ নকশা প্রতিষ্ঠান আইডিয়ালিস্ট আর্কিটেক্...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : সীতাকুণ্ড এসএন করপোরেশন শিপব্রেকিং ইয়ার্ডে মারাত্মক বিস্ফোরণের নিহতের ঘটনায় এসএন কর্পোরেশন শি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited