dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ডিজিটাল উদ্ভাবনী মেলায় প্রথম হয়েছে

দৈনিক অনুসন্ধান    |    ০৫:৪১ পিএম, ২০২২-১১-১৯

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ডিজিটাল উদ্ভাবনী মেলায় প্রথম হয়েছে

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত দুই দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা শেষ হয়েছে। ক্ষুদে উদ্ভাবক, মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোকে পুরস্কার প্রদান, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে এ মেলা শেষ হয়।
এবারের মেলায় উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ ক্যাটাগরিতে প্রথম হয়েছে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট। তাদের প্রজেক্ট ছিল ‘আইওটি বেইজড হোম অটোমেশন সিকিউরিটি সিস্টেম’। দ্বিতীয় হয়েছে শিবগঞ্জ উপজেলা ভূমি অফিস। তাদের প্রজেক্ট ছিল ‘ডিজিটাল সার্ভিস’ এবং তৃতীয় হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। তাদের প্রজেক্ট ছিল ‘সোলার ট্র্যাকার মুভমেন্ট’।
এছাড়া সেরা স্টল নির্বাচনে প্রথম স্থানটি দখল করেছে সড়ক ও জনপথ বিভাগ, দিত্বীয় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং তৃতীয় হয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ। এছাড়া লাইভ কুইজ প্রতিযোগিতায় ২ দিনে ৬ জনকে পুরস্কৃত করা হয়।
এবারের মেলায় ৪টি প্যাভিলিয়নের অধীনে সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের সমন্বয়ে মোট ৭০টি স্টল অংশগ্রহণ করে। এর মধ্যে প্যাভিলিয়ন-১ এ উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, প্যাভিলিয়ন-২ এ ডিজিটাল সেবা, প্যাভিলিয়ন-৩ এ হাতের মুঠোয় সেবা এবং প্যাভিলিয়ন-৪ এ শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান প্রদর্শিত হয়। এই মেলার মাধ্যমে সরকারি দপ্তরগুলোয় বিদ্যমান ডিজিটাল সেবা এবং বর্তমান সরকারের আমলে সাধিত প্রযুক্তিগত অগ্রগতিসমূহ প্রদর্শন করে। দুই দিনই বিপুলসংখ্যক মানুষ বিশেষ করে শিক্ষার্থীদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক এ মেলার অন্যতম অকর্ষণ ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে লাইভ কুইজ প্রতিযোগিতা। মেলায় সর্বক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কীভাবে কর্মঘণ্টা কমিয়ে আনা হয়েছে, ই-টেন্ডারিংয়ের ফলে দুর্নীতি এবং ঝুঁকি ঝামেলা না থাকা, আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের সহজেই শনাক্ত করা, জমির খাজনা ও জমি সংক্রান্ত সেবা সহজে প্রাপ্তিসহ নানান বিষয় উঠে আসে দুই দিনের এ মেলায়।
মেলার আয়োজক জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন আশা প্রকাশ করে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দিকনির্দেশনায় এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে সর্বক্ষেত্রে ডিজিটালাইজেশন হয়েছে। এর সুফল পাচ্ছেন গ্রামের সাধারণ মানুষও। ২০৪১ এর উন্নত বাংলাদেশে পৌঁছাতে আমাদের এখন স্মার্ট হতে হবে। আমি আশা করি এই মেলা উদ্যোমী সৃষ্টিশীল ও দেশপ্রেমিক নতুন প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফয়সাল আজম অপু, 
চাঁপাইনবাবগঞ্জ
০১৭১৮৩১৬৬৩১
১৮.১১.২০২২

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর