শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:২১ পিএম, ২০২২-১২-২৫
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ শহরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী মতিউর রহমান মতি (৬৫) নিহত হয়েছেন।
আজ রবিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে চাঁদলাই এলাকার সরু সড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে গুরুতর আহত হন মতিউর। তাকে উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ সয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে যাওয়ার পথে রাজশাহীর গোদাগাড়ীতে সন্ধ্যা ৬টার দিকে মৃত্যুবরণ করেন মতিউর।
নিহত মতিউর রহমান মতি শহরের ১ নম্বর কলোনীপাড়া মহল্লার মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি নির্মাণ ঠিকাদারের সহকারী হিসেবে কাজ করতেন।
মরদেহ উদ্ধারকারী সদর থানার এসআই জালাল উদ্দিন বলেন, কাভার্ড ভ্যান ও এর হেলপারকে আটক করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।। লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited