dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


কর্তৃত্ববাদী শাসন কায়েম করছে সরকার: মির্জা ফখরুল

দৈনিক অনুসন্ধান    |    ১১:৪২ এএম, ২০২০-১২-০৬

কর্তৃত্ববাদী শাসন কায়েম করছে সরকার: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার গণতন্ত্র, সুশাসন ও জনঅধিকার সংকুচিত করে দুঃশাসন এবং কর্তৃত্ববাদী শাসন কায়েম করছে। এতে দেশে গণমাধ্যম, সাংবাদিক, নাগরিকদের বাকস্বাধীনতাসহ স্বাধীন মতপ্রকাশের পথ সংকুচিত করা হয়েছে। গতকাল শনিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে একটি হত্যা মামলার চার্জশিট প্রদানের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এ বিবৃতি দেন।

মির্জা ফখরুল বলেন, যেসব গণমাধ্যম সরকারের অগণতান্ত্রিক, গণবিরোধী কার্যকলাপসহ দুর্নীতি, অনাচার, অবিচারের কথা সাহসের সঙ্গে প্রকাশ করছে, তাদের মধ্যে প্রথম আলো অন্যতম। সাহসী গণমাধ্যমগুলোকে শায়েস্তা করতে অসহিষ্ণু সরকার ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা, নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার, হয়রানি, বিজ্ঞাপন নিয়ন্ত্রণসহ ভয়ের পরিবেশ এবং নানা ধরনের প্রকাশ্য-অপ্রকাশ্য ও অঘোষিত প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এরই ধারাবাহিকতায় প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও চার্জশিট দিয়েছে। আগেও সরকার বিভিন্ন পত্রিকার সম্পাদক, সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের হয়রানিমূলক মামলা দিয়ে গ্রেপ্তার-হয়রানি করেছে এবং সংবাদপত্র ও টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, প্রথম আলোর সহযোগী প্রকাশনা কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুৎস্পর্শে একজন ছাত্রের দুঃখজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মতিউর রহমানসহ অন্যদের বিরুদ্ধে মামলা করা হয়। অথচ ঘটনার দিন ওই অনুষ্ঠানে মতিউর রহমান উপস্থিত ছিলেন না। তা সত্ত্বেও দ্রুততার সঙ্গে চার্জশিট প্রদান করা হয়। এটি যে একটি হয়রানিমূলক পদক্ষেপ এবং মতিউর রহমান ও প্রথম আলোকে চাপে রাখার অপকৌশল- তা সহজেই বোধগম্য।

তিনি বলেন, মতিউর রহমান একজন স্বনামধন্য সম্পাদক। দীর্ঘ দিনের সাংবাদিকতা ও সম্পাদনায় তিনি গণমাধ্যমকে গণমানুষের দর্পণে পরিণত করার চেষ্টা করছেন। তার বিরুদ্ধে এই হয়রানিমূলক পদক্ষেপ সংবাদপত্রের স্বাধীনতাকে আরও শৃঙ্খলিত, সংকুচিত এবং হুমকির মধ্যে ফেলেছে। মতিউর রহমানের বিরুদ্ধে করা মামলা ও চার্জশিট প্রত্যাহারের দাবি জানান মির্জা ফখরুল।


অপর এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, দেশ পরিচালনা ও জনসমস্যা নিরসনে সীমাহীন ব্যর্থতা এবং দুর্নীতি, লুটপাট, দুঃশাসন আড়াল করতে আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে সংঘাত সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত। এ কারণেই সংঘাত ও বিবাদ সৃষ্টি করতে উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেওয়া এ বিবৃতিতে তিনি আরও বলেন, গত সপ্তাহে মাগুরা জেলা বিএনপি কার্যালয়ে অতর্কিতে হামলা চালানোর পর গতকালও বিনা কারণে আকস্মিকভাবে কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এটি নিঃসন্দেহে দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও দমন-পীড়নেরই ধারাবাহিকতা। বিবৃতিতে বিএনপি মহাসচিব অবিলম্বে কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

রিলেটেড নিউজ

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত


বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত


আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত


নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত


জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক  (চকরিয়া–পেকুয়া আসন)

জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক (চকরিয়া–পেকুয়া আসন)

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর