শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:০৯ এএম, ২০২৪-০৩-২৬
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য ও আওয়ামীগ নেতা আব্দুস সালাম কে বহনকারি প্রাইভেটকারে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে আব্দুস সালাম প্রানে বেঁচে গেলেও তার গাড়ী চালক আব্দুর রহিম ও জেলা পরিষদের অ্যাকাউন্টস অফিসার মামুনুর রশিদ ককটেলের আঘাতে আহত হয়। ককটেলের আঘাতে ব্যপক ক্ষতিগ্রস্থ হয়েছে প্রাইভেটকারটি।রোববার (২৪ মার্চ) রাত পৌনে ১০ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মহারাজপুর-চৌধুরি মোড়ে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রাতেই জেলা পুলিশের ঊর্দ্ধতণ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
গাড়ী চালক আব্দুর রহিম জানান, রাজশাহীতে কাজ শেষ করে তিনজন একই প্রাইভেট কারে শিবগঞ্জের বাড়ীতে ফিরছিলেন তারা। মহারাজপুর- চৌধুরি মোড়ে পৌঁছামাত্রই মহাসড়কের পাশ থেকে গাড়ী লক্ষ করে অন্তত ১০/১২ টি ককটেল হামলা চালানো হয়। এতে গাড়ীর গ্লাস ভেদ করে ককটেলের স্প্রিন্টার মামুন ও তার ডান হাতে লেগে আহত হয়। পরে মামুনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য ও নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুস সালাম জানান, আমরাকে হত্যা করতেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী ককটেল হামলা চালানো হয়েছে। তার দাবি-রাজনৈতিক প্রতিপক্ষরা অর্থাৎ, আসরাফ চেয়ারম্যানের নেতৃত্বে সুমন, বরজাহান, রিমন, বাবু ঝাপড়া, খাইরুল ঝাপড়া, টনি, কালু, নয়ন, মুক্তারুল সহ অজ্ঞাত ২০-/২৫ জন হামলার ঘটনা ঘটিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান জানান, ককটেল হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited