dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মনাকষা মোড় থেকে সড়ক তীব্র যানজট

দৈনিক অনুসন্ধান    |    ১১:১০ এএম, ২০২৩-০৫-২৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মনাকষা  মোড় থেকে সড়ক তীব্র যানজট


ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ 

শিবগঞ্জ পৌরসভার অভ্যন্তর দিয়ে রসুলপুর-শেখটোলা-স্টেডিয়াম-কারবালা-হাসপাতাল-উপজেলা পরিষদ-পাইলিং মোড় দিয়ে সড়ক ও জনপদের যে সড়কটি রয়েছে তা দিয়ে প্রতিদিন হাজারও যানবাহন ও পথচারি চলাচল করে। এ সড়কের  মনাকষা মোড়টি অন্যতম প্রাণকেন্দ্র হওয়ায় এখানে প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হয়। এ যানজটের কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় অপরিকল্পিত দোকান-পাট, রেস্তোরা, ওয়ার্কশপ ইত্যাদি পৌরসভার অনুমোদনের তোয়াক্কা না করে নির্মাণ করা হয়েছে।

নানা রকম প্রভাবশালী ব্যক্তি প্রভাব খাটিয়ে সড়কের জায়গা দখল করে রেস্তোরার চুলা নির্মাণ করেছে। সড়কের উপরে যত্রতত্র অটো, সিএনজি, মাহেন্দ্রা, ভুটভুটি পার্কিং করা হয় প্রতিদিনই। শিবগঞ্জ  পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো: আব্দুল বাতেন বলেন এ মোড়টি যানজট মুক্ত রাখতে পৌরসভা থেকে প্রতিদিন ২ শিফ্ট-এ ১০জন করে পৌর ট্রাফিক মোতায়েন করা হয়। মাঝে মাঝেই সিএনজি, অটো চালকরা পৌর ট্রাফিকের সাথে বিবাদে লিপ্ত হয়। 

আমাদের নিজস্ব প্রতিনিধি সরেজমিনে স্থানটি পরিদর্শনে গিয়ে দেখতে পান - কয়েকটি নামক রেস্টুরেন্ট শিবগঞ্জ পৌরসভার ড্রেনের উপর চুলা নির্মাণ করেছে। যা থেকে আগুন, গরম তেল, গরম পানি ছিঁটে পথচারিরা দুর্ঘটনার শিকার হওয়ার সমূহ আশংকা রয়েছে এবং কিন্তু পৌরসভার কর্তৃক রাস্তায় এক পাশে আবার ড্রেন এর ব্যবস্থা রয়েছে কিন্তু প্রতিদিন ড্রেন পরিষ্কার করা হলেও রেস্টুরেন্ট সহ আশে পাশের দোকান গুলোর ময়লা আবর্জনা গুলো ডাস্টবিনে না ফেলে রাস্তায় ফেলে দেয়  সেখানে ড্রেনের কোন দিকের পানি চলাফেরা করতে পারে না। 

এ ব্যাপারে শিবগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা জনাব মোবারক হোসেনকে  জিজ্ঞেস করলে তিনি জানান, রসুনপুর, শেখ টোলা মোড়, শিবগঞ্জ বাজার বেশ কয়েকটি নামক রেস্তোরার আছে তার কর্তৃপক্ষকে তিনি একাধিকবার অনুরোধ করেছেন চুলাটি সরিয়ে নিয়ে রেস্তোরার 

অভ্যন্তরভাগে নিরাপদ স্থানে চুলাটি নির্মাণ করতে কিন্তু তিনি তার তোয়াক্কা করছেন না। বরং রেস্তোরা আইন অনুযায়ী এভাবে চুলা নির্মাণ একটি মারাত্মক অপরাধ। শিবগঞ্জ পৌর মেয়র জনাব সৈয়দ মনিরুল ইসলামকে মুঠোফোনে জিজ্ঞেস করলে তিনি বলেন- সড়কটির প্রস্থ প্রয়োজনের তুলনায় খুবই সংকীর্ণ। প্রয়োজন সড়কটি প্রশস্ত করা। সড়কটি সড়ক ও জনপদের হওয়ায় পৌরসভা সড়কটি প্রশস্ত করার ক্ষমতা রাখে না।

তবে জন গুরুত্বপূর্ণ সড়কটি প্রশস্ত করা অতীব জরুরি। মোড়টিতে পুলিশের টহল ও আইন প্রয়োগকারী সংস্থা মাঝে মাঝে মোবাইল কোর্ট পরিচালনা করলে অবৈধ স্থাপনা অপসারণ এবং রাস্তার উপর অটো, সিএনজি, মাহেন্দ্রা, ভুটভুটি দাঁড়িয়ে থাকা ও যাত্রী উঠানামা রোধ করতে পারলে মোড়টি যানজট মুক্ত ও মানুষের চলাচল নির্বিঘ্ন হবে বলে সচেতন নাগরিকদের অভিমত। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের নজরে আনার জন্য আহ্বান জানিয়েছেন। 

চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা  ম্যাজিস্ট্রেট জনাব এ কে এম গালিভ খাঁন বলনে শিবগঞ্জ মনাকষা থেকে রসুলপুর মোড় পর্যন্ত অতিরিক্ত যানজট হলে এখানে একটি কন্সটেবল বা একটি ট্রাফিক পুলিশ এর ব্যবস্থা করে দেওয়া হবে বলেন তিনি আরও বলেন আশেপাশে ড্রেনের উপর অবৈধ দোকান পাট এবং ড্রেনের ওপর চুলা এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে জন্য যে সকল সরকারি জায়গাতে অবৈধ কাজ করছে তারাকে এসব কাজ করতে দেওয়া জবে না কিছুদিনের মধ্যে  তাদের প্রতি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন  ।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর