শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:৪৯ পিএম, ২০২২-০৮-২০
সেলিম উদ্দীন,ঈদগাঁও।
কক্সবাজারের ঈদগাঁও বাজারে লাইসেন্স বিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে হাসপাতাল পরিচালনার বিরুদ্ধে প্রশাসনিক অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া।
এ সময় ছাগল বাজার সংলগ্ন কামাল টাওয়ারের নিচ তলার ঈদগাঁও ফিজিওথেরাপি সেন্টারকে ৩০ হাজার টাকা, একই ভবনের দ্বিতীয় তলায় ডাক্তার দুলালী জান্নাতের ব্যবস্থাপনায় পরিচালিত
ঈদগাঁও মা ও শিশু ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, উক্ত টাওয়ারে অবস্থিত হাড় ভাঙ্গা ও জোড়া রোগের চিকিৎসক ডাক্তার বজলুর রহিম (শাহেদ) কে ২৫ হাজার টাকা এবং
এবং ডিসি রোডে ডাক্তার আবদুর রহিম আমানি পরিচালিত জমজম হাসপাতালকে ২ লাখ টাকা সহ মোট তিন লক্ষ পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান কালে বেশ কয়েকটি ফার্মেসি পরিদর্শন করেন সংশ্লিষ্টরা।
এসময় কক্সবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার- পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আলী এহসান, স্যানিটারি ইন্সপেক্টর জহরলাল পাল এবং ঈদগাঁও থানার এসআই আব্দুর রহিম, এস আই মিরাজসহ একদল পুলিশ উপস্থিত ছিলেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited