dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক অনুসন্ধান    |    ০৯:০৫ এএম, ২০২২-০৮-১৭

গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নাচোল সরকারি কলেজের প্রফেসর ও সহ-সভাপতি, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটি ও সভাপতি চাঁপাইনবাবগঞ্জ জেলা ড. অজিত দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য- ৪৪ (চাঁপাইনবাবগঞ্জ-২) ও জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত), মোঃ জিয়াউর রহমান, প্রধান আলোচক সাবেক জাতীয় সংসদ সদস্য-৪৪ চাঁপাইনবাবগঞ্জ -২ ও সভাপতি, গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগ জনাব মোঃ গোলাম মোস্তফা বিশ্বাস। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হুমায়ুন রেজা ও সভাপতি, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ, শিবগঞ্জ উপজেলা শাখা জনাব আশফাকুর রহমান রাসেল, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন মন্ডল, মোঃ মামুনুর রশিদ, মোঃ আব্দুল আলিম, গুলনাহার খানম, এস কে হেলাল উদ্দিন  প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ জিয়াউর রহমান ১৯৭৫ সালের ১৫ আগস্ট এর স্মৃতিচারণ করে বলেন, খন্দকার মোহাম্মদ মোস্তাকের  বিশ্বাসঘাতকতার কথা। তিনি ছিলেন বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর অথচ তিনিই জড়িত ছিলেন বঙ্গবন্ধুকে হত্যা করার নীল নকশায়। এছাড়া তিনি অনুরোধ করে বলেন দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির পরিস্থিতিতে ধৈর্য ধারণের জন্য। বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিবেন বলেও জানান তিনি।

বিশেষ অতিথি জনাব আশফাকুর রহমান রাসেল আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন কিছু মুখোশধারী আওয়ামী লীগ কারীদের কথা। যারা বিভিন্ন সময় বিভিন্ন দলের সাথে যুক্ত থেকেও আজ তারা পদ পেয়ে বসেছে আওয়ামী লীগের আস্তানায়। যারা চেষ্টা চালিয়ে যাচ্ছে খাঁটি আওয়ামী লীগ কারীদের ভাবমূর্তি নষ্ট করার। তাদের থেকে আমাদের সচেতন থাকতে হবে।

শুভেচ্ছা বক্তব্যে সভাপতি জনাব ড. অজিত দাস বলেন শুধু আজকের দিনটিই শোকের দিন নয় বরং পুরো মাসই আমাদের জন্য শোকের। এ মাসেই আমরা হারিয়েছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের জেলা সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক জেম। আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর