dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন

দৈনিক অনুসন্ধান    |    ০৮:০৭ এএম, ২০২৪-০৩-২৬

ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন

 

ঈদগাঁও প্রতিনিধি।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদের উদ্যোগে পবিত্র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৩ মার্চ) বিকালে  বাজারস্থ ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ইফতার পূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  সাবেক  ছাত্রনেতা ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার'র সভাপতি  এডভোকেট জি এ এম আশেক উল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা এম মমতাজুল ইসলাম, ঈদগাঁও উপজেলা জামায়ত আমীর মৌলানা ছলিম উল্লাহ জিহাদী,উপজেলা জামায়ত সেক্রেটারি মওলানা নুরুল আজিম, জামায়ত নেতা মাস্টার ছৈয়দুল আলম হেলালী,সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা ও জেলা পেশাজীবি নেতা মাওলানা দেলোয়ার হোসাইন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার'র  সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সৈকতের নির্বাহী সম্পাদক আনছার হোসেন, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় নেতা ইসলাম মাহমুদ ও সাংবাদিক এম আর মাসুদ,বিশিষ্ট কলামিস্ট, গবেষক ও সাংবাদিক মোহাম্মদ নুরুল হক নুর।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন পরিষদ সদস্য ও সাবেক সাধরণ সম্পাদক এইচএন আলম, ইসলামি সংগীত পরিবেশন করেন  ক্ষুদে শিল্পী ইমাদ মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন  পরিষদ সদস্য মো: রেজাউল করিম।
 
উপস্থিত ছিলেন  জেলা বিএনপি নেতা জানে আলম, শিক্ষক ও সাংবাদিক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মহসিন, উপজেলা আওয়ামীলীগ নেতা শমশুল আলম,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক মওলানা মোহাম্মদ বশির, ঈদগাঁও'র সিনিয়র  সাংবাদিক তারেকুল হাসান, সাংবাদিক মো: মিজানুর রহমান আজাদ, সাংবাদিক সেলিম উদ্দীন, উপজেলা ছাত্র শিবির সভাপতি সাহেদ মোস্তফা, সেক্রেটারি এম, আব্দুল্লাহ, ঈদগাঁও কলেজ শাখার সভাপতি সালমান ফারসি, ডাক্তার খায়ের আহমদ, ডাক্তার আজিজুর রহমান, মোস্তফা হেলালী ও সেলিম উল্লাহ প্রমুখ।

সার্বিক তত্বাবধানে ছিলেন পরিষদ সদস্য সাবেক সভাপতি নাছির উদ্দিন আল নোমান ও আতিকুর রহমান মানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনোয়ার হোছাইন, পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদের সভাপতি আনোয়ার হোছাইন ও সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিনের হাতে বিশিষ্ট লেখক,গবেষক ও সাংবাদিক মোহাম্মদ নুরুল হক নুর  নিজের  লিখিত "কক্সবাজার ভূ-রাজনীতি,উন্নয়ন ও সম্ভাবনা" বইটি তুলে দেন। 

বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনার পাশাপাশি সাংবাদিকদের সত্য ও ন্যায়নিষ্ঠ থাকার উপর গুরুত্ব আরোপ করেন।
২৩/৩/২০২৪ খ্রি.
সেলিম উদ্দীন, ঈদগাঁও -

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর