dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


ঢাকায় জার্নালিস্ট শেল্টার হোমের উদ্বোধন আগামীকাল সোমবার

দৈনিক অনুসন্ধান    |    ০৮:০৯ এএম, ২০২২-০৮-২২

ঢাকায় জার্নালিস্ট শেল্টার হোমের উদ্বোধন আগামীকাল সোমবার

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

ঢাকা, রোববার, ২১ আগষ্ট, ২০২২: "আপন ঘর আপন নিবাস" শ্লোগানে মফস্বল সাংবাদিকদের স্বার্থে গড়ে ওঠা "জার্নালিস্ট শেল্টার হোম" আগামীকাল সোমবার ২২ আগষ্ট সকাল ১১টায় শুভ উদ্বোধন হচ্ছে। উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ অংশ নেবেন। 

পেশাগত কাজে ঢাকায় আসা সাংবাদিকরা এখানে নামমাত্র খরচে থাকা ও খাওয়ার সুবিধা পাবেন। নির্যাতন ও মামলা-হামলার শিকার সাংবাদিকরা বিশেষ অগ্রাধিকার পাবেন বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে।

সরকার অনুমোদিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পরিচালিত জার্নালিস্ট শেল্টার হোম রাজধানীর গুলিস্তান থেকে বাসে ১০-১৫ মিনিটের পথ মাতুয়াইল মেডিকেলের সামনে আমান সিটির ১ নং লেনের ৬/২ নং ভাড়া বাড়িতে পরীক্ষামূলক ভাবে চালু করা হচ্ছে। প্রতিদিন ৮-১০ জন থাকা এবং খাবারের ব্যবস্থা থাকছে। 

নারী সাংবাদিকদের জন্য নারী সাংবাদিকের তত্বাবধানে বিশেষ পৃথক ব্যবস্থা রয়েছে। সার্বক্ষনিক সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত শেল্টার হোমটিতে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। 
 কম্পিউটারসহ ওয়াইফাই সুবিধাসহ থাকছে ঘরোয়া পরিবেশে তিনবেলা খাবারের ব্যবস্থা। 

শেল্টার হোমের ইনচার্জ হিসেবে বিএমএসএফ কেন্দ্রের উপ-দপ্তর সম্পাদক এখলাস উদ্দিন রিয়াদের তত্ত্বাবধানে হটলাইন নাম্বারটি ০১৯৯৪৪৯৮৬২২ সার্বক্ষনিক  চালু রয়েছে। শেল্টার হোমে থাকাকালীন প্রতিষ্ঠানটির নিজস্ব নিয়মনীতি, শৃঙ্খলা বজায় রাখতে হবে। 

দেশের যেকোন এলাকা থেকে আসা সাংবাদিকরা যেকোন সময় ইন করতে পারবেন। এ সম্পর্কিত তথ্য জানাতে অন্তত দু'দিন আগে উল্লেখিত নাস্বারে যোগাযোগ করে নিলে সুবিধা হবে। 

যেকোন অভিযোগ এবং পরামর্শের জন্য বিএমএসএফের কেন্দ্রীয় কার্যালয় দারুস সালাম আর্কেড, ৮মতলা, ১৪ পুরানাপল্টন,ঢাকা-১০০০ এই ঠিকানায় অথবা ইমেইল bmsf.bd24 @gmail.com  করতে পারেন। যোগাযোগের ঠিকানা: জার্নালিস্ট শেল্টার হোম, বাড়ি # ৬/২ লেন#১ আমান সিটি,মাতুয়াইল মেডিকেলের সামনে, ঢাকা, হটলাইন : ০১৯৯৪৪৯৮৬২২।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর