শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৬:১২ পিএম, ২০২৩-০১-১৪
সেলিম উদ্দীন, ঈদগাঁও।
উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ৬নং ওয়ার্ড সেগুন বাগিচা হিন্দুপাড়া সমাজ পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে উৎসবের আমেজ দেখা গেছে। সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত প্রায় শতাধিক ভোটার লম্বা লাইনে দাড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
শনিবার (১৪ জানুয়ারী) সার্বজনীন শ্রী শ্রী জগদাত্রী মন্দির প্রাঙ্গনে সকাল থেকে দুপুর পর্যন্ত এ ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি ৩ জন এবং কোষাধ্যক্ষ পদে ৩ জন নির্বাচনে অংশগ্রহন করেন।
নির্বাচনে বাবুল কুমার শীল (ছাতা) ও অনন্ত কুমার শীল (হারিকেন) প্রতীকে সমান ভোট পেয়ে লটারীর মাধ্যমে অনন্ত কুমার সভাপতি নির্বাচিত হয়েছেন।
একই সাথে (হাঁস প্রতীক) নিয়ে ৫৪ ভোট পেয়ে সুনিল কুমার শীল সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রদীপ কুমার শীল (ফুটবল প্রতীক) ২৬ ভোট পেয়েছেন।
কোষাধ্যক্ষ পদে (কাতাল মাছ) প্রতীক নিয়ে ৩৭ ভোট পেয়ে পুলিন কুমার শীল নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী বুলু কুমার শীল (মোরগ) প্রতীক ৩০ ভোট পেয়েছেন। এছাড়া রনজিত রুদ্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন স্বপন শীল, সুরেশ শীল ও সুনিল শীল। এছাড়াও প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সাঈদ মুহাম্মদ শাহজালাল।
এসময় খুটাখালী ইউনিয়ন আ'লীগ সহ-সভাপতি, এম বেলাল আজাদ, ৬নং ওয়ার্ড মেম্বার নুর মোহাম্মদ পেটান মুন্সি ও ইউনিয়ন শ্রমিক লীগ সাধারন সম্পাদক ফরিদুল ইসলাম ভোটারদের মাথে কুশল বিনিময় করে কেন্দ্র পরিদর্শন করেন।
নির্বাচন পরিচালনায় সার্বিক সহযোগীতা করেন স্থানীয় হেডম্যান ছৈয়দুল হক, স্বপন কুমার শীল, সুরেশ কুমার শীল,সুনিল কুমার শীল, সিদুল শর্মা।
এজেন্টের দায়িত্বে শম্ভু শীল, সুপ্রিয়া, মিশু কুমার শীল, গুলশান বেগম, স্বপন কুমার শীল, পংকজ শীল, কিলটন শীল, আশিষ কুমার শীল সহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা নির্বাচনে দায়িত্ব পালন করেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited