শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৯:৩১ এএম, ২০২০-০৭-৩০
বাড়িতে একাই ছিল প্রতিবন্ধী শিশু ফাহিম। বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে ধনী হওয়ার স্বপ্নে বিভোর তামিম হোসেন কৌশলে সাত বছরের ফাহিমকে অপহরণ করেন। পরে পাশের বাড়ির পরিত্যক্ত একটি রুমের তালা ভেঙে ফাহিমের মুখে মুখে স্কচটেপ পেঁচিয়ে হাত-পা বেঁধে ফেলেন। এক পর্যায়ে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর প্লাস্টিকের বস্তায় ভরে ফাহিমের নিথর দেহ ফেলে দেন ঝোঁপের ভেতর।
শিশুটিকে নির্মমভাবে হত্যার পর তার বাবার কাছে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তামিম। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে র্যাব-১ এর সদস্যরা ঘাতক তামিকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসে ফাহিমকে হত্যার রহস্য।
বুধবার সন্ধ্যায় র্যাব-১ এর গাজীপুর ক্যাম্পের ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান, অপহরণের একদিনের মধ্যে মূলহোতা তামিককে গ্রেপ্তার করা হয়েছে।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited