শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:০০ পিএম, ২০২১-০৭-১১
মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধিঃ
কক্সবাজারের- মহেশখালী উপজেলায় সরকারি জমি দখল করে, বন বিভাগের উদ্ভিদ বাগান -প্যারাবন কেটে চিংড়ি ঘের নির্মাণ করছে স্থানীয় প্রভাবশালীরা। গত ৩ মাস ধরে টানা এ দখলযজ্ঞ চললেও শনিবার (১০) জুলাই উপকূলীয় বন বিভাগ ওই এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫ একর সরকারি জমি অবমুক্ত করে।
উপকূলীয় বন বিভাগ -গোরকঘাটা রেঞ্জের কর্মকর্তা এসএম আনিসুর রহমান জানান -গত বেশ কয়েকদিন আগ থেকে মহশখালীর জনৈক নেতার অনুসারী লোকজন মহেশখালীর বড়দিয়া মৌজার প্রায় ৬ একর বন বিভাগের জমি অবৈধভাবে দখল করে নেয়। তারা সেখানে বাঁধ গড়ে তোলে তারা। প্রতিদিন ১০০ থেকে ১৫০ জন লোক বাঁধ নির্মাণ কাজ করে যাচ্ছিল। লোকালয় থেকে বেশ দূরে সমুদ্রোপকূলবর্তী এলাকায় হওয়ায় দখলের তথ্যটি বন বিভাগের অগোচরে থেকে গিয়েছিলো।
শনিবার সকাল ৮ থেকে ১৫ জনের শসস্ত্র দল নিয়ে প্রায় ৬ ঘন্টা অভিযান চালিয়ে বাঁধ কেটে দখল মুক্ত করা হয়। এ সময় বাঁধ কাটার কাজে ৩০ জন শ্রমিক কাজ করে। যারা দখল করছে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতির কথা ও জানান।
এদিকে মহেশখালীর বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দলের কিছু প্রভাবশালী নেতারা সিন্ডেকেট করে বন বিভাগকে ম্যানেজ করে প্যারাবন কেটে চিংড়ী ঘের নির্মাণ করার হিড়িক পড়েছে। বিভিন্ন স্থানে প্যারাবন নিধনকারীদের বিরুদ্ধে কার্যতঃ আইনগত ব্যবস্থা না নেওয়ায় প্যারাবন কেটে পরিবেশ ধ্বংস করে আসছে।
পরিবেশ আন্দোলন বাপার মহেশখালীর সভাপতি মোসাদ্দেক ফারুকী বলেন, পরিবেশ ধ্বংশকারীরা পরিবেশের শত্রু, দেশের শত্রু; তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাফুজুর রহমান জানান, বড়দিয়া নামক একটি স্থানে প্যারাবন কেটে দখল করার অভিযোগ শুনলে বন বিভাগকে সহযোগিতার মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ঘেরের বাঁধ কেটে দিয়ে সরকারি জায়গা উদ্ধার করা হয়। সরকারি জমি অবৈধ ভাবে দখল করে, উদ্ভিদ বাগান ধ্বংস করে ঘের নির্মাণের ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।
মহেশখালীর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাফুজুর রহমান বলেন বন দখলদারদের বিরুদ্ধে অভিযান অভ্যাহত থাকবে ।
এবং সর্ব সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited