dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবীতে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির অনশন

দৈনিক অনুসন্ধান    |    ০৯:৫০ পিএম, ২০২৩-১০-১৭

সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবীতে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির অনশন

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসা জন্য বিদেশে প্রেরণের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে অনশন কর্মসূচী পালন করেছে চাঁপাইনবাবগঞ্জের জেলা বিএনপির সকলস্তরের নেতাকর্মীরা।  গত শনিবার (১৩ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আয়োজনে সকাল ১১টা হতে দুপুর ২ টা পর্যন্ত জেলা শহরের প্রেসক্লাবের সামনে এ অনশন কর্মসূচী পালিত হয়।   অনশনে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি'র আহ্বায়ক গোলাম জাকারিয়া জাকার সভাপতিত্বে ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজের সঞ্চালনায় অনশনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুল মতিন, নাচোল উপজেলা আহ্বায়ক মোঃ মাজেদুল হক, ভোলাহাট উপজেলা আহ্বায়ক মোঃ বাবর আলী বিশ্বাস, রহনপুর পৌরসভার আহ্বায়ক মোঃ এনায়েত করিম তৌকি, গোমস্তাপুর বিএনপির  সদস্য সচিব এ্যাডঃ নুরুল ইসলাম (সেন্টু), যুবদলের সদস্য সচিব  মোঃ শাউন, আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আব্দুস সালাম প্রমুখ।  এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সহ বিভিন্ন উপজেলার অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।  বক্তারা বলেন, তিন তিন বারের সফল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন অসুস্থ বেগম খালেদা জিয়াকে বর্তমান ফ্যাসিবাদি নিশিরাতের ভোটার বিহীন অবৈধ সরকার মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে কারাগারে আটকে রেখে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। বেগম জিয়ার কিছু হলে এর সব দায় শেখ হাসিনাকে নিতে হবে। দ্রুত বেগম খালেদা জিয়া কে বিদেশে উন্নত চিকিৎসার জন্য যেতে দিতে হবে।   তারা আরো বলেন,আজ দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশচুম্বী হওয়ার কারণে সমাজের নিম্নআয়ের মানুষজন অনাহারে অর্ধহারে দিন কাটাচ্ছে। সরকারের একটি অংশ বাজার সিন্ডিকেটের সাথে সম্পৃত্ত থাকার কারণে বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে প্রতিনিয়ত বাড়তে থাকায় চরম বিপাকে নিম্নআয়ের দিনমুজুর,কৃষক শ্রমিকরা।   বক্তারা আরো বলেন, আগামী দিনের রাষ্টনায়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ও এই স্বৈরাচারী সরকার অনুরুপ একাধিক মিথ্যা মামলা দিয়ে নির্বাসনে পাঠিয়েছেন। অবিলম্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির পাশাপাশি তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরন এবং নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের গঠনের মাধ্যমে অবাদ,সুষ্ঠ,নিরপেক্ষ নির্বাচনের দাবী জানান।  তারা আরো বলেন, দেশে আইনের শাসন নেই, দ্রব্যমুলের উর্ধগতির কারনে দেশের মানুষ আজ দিশেহারা, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনরত সকল দলকে সাথে নিয়ে দেশ পরিচালনা করবে বিএনপি,  এই আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের, এই আন্দোলন দেশের মানুষের কথা বলার অধিকার আদায়ের।

রিলেটেড নিউজ

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত


বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত


আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত


নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত


জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক  (চকরিয়া–পেকুয়া আসন)

জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক (চকরিয়া–পেকুয়া আসন)

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর