শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:১০ পিএম, ২০২৩-০৭-১১
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাজারের একটি বিকাশের দোকানে শিবগঞ্জ থানার পুলিশের এ এস আই পরিচয় দিয়ে ৫০ হাজার টাকা বিকাশ দোকানে চাঁদাবাজীকালে এক ভূয়া পুলিশ কর্মকর্তাকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে শিবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শেখটোলা গ্রামের হেরাস আলমের ছেলে সেরাজুল ইসলাম।
শিবগঞ্জ থানার এস.আই ইসলাম জানান, মঙ্গলবার বেলা ১ টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার বাস স্ট্যান্ড মোড়ে ম্যাংগো ট্রাভেলস এর কাউন্টারে অবস্থিত বিকাশ এজেন্টের কাছে গিয়ে সেমাজুল ইসলাম নিজেকে শিবগঞ্জ থানার এ এস আই হারুন পরিচয় দেয় । এ সময় তিনি বিকাশ এজেন্ট কে দশ হাজার টাকা নগদ দিয়ে আরো ৫০ হাজার টাকা দাবি করেন এবং একটি মোবাইল ফোন নম্বর তাকে দিয়ে ওই নম্বরে ৫০ হাজার টাকা বিকাশ করার জন্য নির্দেশ দেন।
এ সময় বিষয়টি সন্দেহজনক মনে হলে বিকাশ এজেন্ট কাউসার মাহমুদ তাকে বসিয়ে রেখে কৌশলে শিবগঞ্জ থানায় খবর দেয়। খবর পেয়ে শিবগঞ্জ থানার এসআই ইসলাম, পুলিশের ভুয়া ওই এ এস আই পরিচয় দানকারী সেমাজুল ইসলামকে আটক করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী যুবায়ের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে জানান, এ ঘটনাই থানায় ভুয়া পুলিশ সেরাজুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি কার্যক্রম শেষ করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited