dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


সন্দ্বীপে ইপসার উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও নদী সিকস্তির পূর্নবাসন শীর্ষক আলোচনা

দৈনিক অনুসন্ধান    |    ০৮:২৯ পিএম, ২০২১-০৯-২৬

সন্দ্বীপে ইপসার উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও নদী সিকস্তির পূর্নবাসন শীর্ষক আলোচনা

কাউছার মাহমুদ দিদারঃ

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়  আজ ২৬ শে সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় বেগম ফজিলাতুন্নেছা মুজিব কনফারেন্স হলরুমে সন্দ্বীপ পৌরসভা প্যানেল মেয়র -৩ সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর শামীমা আক্তার সুমির সভাপতিত্বে এবং ইপসা প্রকল্প ব্যবস্হাপক  মোঃ শাহীনুর রহমানের সঞ্চালনায় জলবায়ু পরিবর্তন ও নদী সিকস্তি বাস্তুহারাদের পুর্নবাসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তনের  ফলে সন্দ্বীপ উপজেলার বিভিন্ন অঞ্চলের বাস্তুহারা জনগোষ্ঠীর সমন্বয়ে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও যুবদের অংশগ্রহণে এক চাহিদা নির্ণয় শীর্ষক অনুষ্ঠান অায়োজন করে বেসরকারী উন্নয়ন সংস্থা ইপসা। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে সক্ষমতা বাড়াতে এক উম্মুক্ত আলোচনা সভার আয়োজন করে ইপসা। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দীন মিশন,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সন্দ্বীপ উপজেলা আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মোঃ সানোয়ার হোসেন   এছাড়াও  আরো উপস্থিত ছিলেন সন্দ্বীপের বিভিন্ন ইউনিয়ন পরিষদ এ-র  সদস্য বৃন্দ।   সন্দ্বীপ  উপজেলায়  রহমতপুর, মুছাপুর, কলোনিতে বসবাসরত ভোক্তভোগীরা তাদের সামাজিক, নদী ভাঙ্গনে ঘরবাড়ি হারানো,  স্বাস্থ্য ও শিক্ষা অধিকার বিষয়ে কথা বলেন। তারা বলেন তাদের প্রধান সমস্যা কর্মসংস্থানের অভাব। সরকার থাকার জায়গা দিলেও কর্মসংস্থানের কোন সুযোগ দেয়নি।

পাশাপাশি তারা তাদের স্বাস্থ্যগত ঝুকি ও শিক্ষা থেকে বঞ্চিতের বিভিন্ন উদাহরণ তুলে ধরেন।  প্রধান আলোচকের বক্তব্যে বলেন “জলবায়ু পরিবর্তনের ফলে বাস্তহারাদের প্রধান সমস্যা হলো সামাজিক ও অর্থনৈতিক।

নতুন সমাজে খাপখাওয়ানোর সমস্যা এক্ষেত্রে প্রকট। তাদেরকে অনেকেই সমাজে অন্তর্ভুক্ত করতে চায় না। পাশাপাশি তাদের বর্তমান বাজারে সঠিক মূল্যও পায়না”। অনুষ্ঠান শেষে জলবায়ু পরিবর্তনের ফলে সন্দ্বীপে সৃষ্ট বিভিন্ন তথ্যচিত্র উপস্থাপন ও সমস্যাগুলো চিহ্নিত করেন প্রকল্প কর্মকর্তা মুহাম্মদ শাহীনুর রহমান। উল্লেখ্য কর্মসূচীটির আয়োজন করে ইপসা ফেয়ারার লেবার মাইগ্রেশন প্রকল্প, যার কারিগরী ও আর্থিক সহযোগিতা প্রদান করছে  ব্রিটিশ কাউন্সিল।

রিলেটেড নিউজ

জেলেদের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে- ড. জিয়াউদ্দিন

জেলেদের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে- ড. জিয়াউদ্দিন

দৈনিক অনুসন্ধান : সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপে চৌত্রিশ জেলে পরিবারের মাঝে সরকারিভাবে সাড়ে আট লাখ টাক...বিস্তারিত


চট্টগ্রাম-৩, সন্দ্বীপে ধানের শীষের প্রচারণায় গণ মানুষের ঢল

চট্টগ্রাম-৩, সন্দ্বীপে ধানের শীষের প্রচারণায় গণ মানুষের ঢল

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তরিকুল আলম তেনজিং চট্টগ্রাম-৩, সন্দ্বীপ...বিস্তারিত


অতীতে শাসকরা শ্রমিকদের খবর রাখেনি: এমপি প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক

অতীতে শাসকরা শ্রমিকদের খবর রাখেনি: এমপি প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন শাখার ...বিস্তারিত


জমি সংক্রান্ত বিরোধ:ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত

জমি সংক্রান্ত বিরোধ:ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের নতুনমহাল এলাকায় আমজাদ হোসেন (২৫) নামের এক জামায়াত নে...বিস্তারিত


৫ দফা দাবিতে চকরিয়ায় জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল

৫ দফা দাবিতে চকরিয়ায় জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধিঃ পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অং...বিস্তারিত


চকরিয়া পৌরসভায় কর্মরত ঠিকাদারের  সাইট অফিসে দুর্ধর্ষ চুরি: ৫ লক্ষাধিক টাকার মেশিনারিজ লুট

চকরিয়া পৌরসভায় কর্মরত ঠিকাদারের সাইট অফিসে দুর্ধর্ষ চুরি: ৫ লক্ষাধিক টাকার মেশিনারিজ লুট

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধিঃ চকরিয়া পৌরসভার স্বপ্নপুরি থেকে মাতামুহুরী পর্যন্ত চলমান কাজের সাই...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর