শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:৩৫ পিএম, ২০২০-০৮-১৭
অ্যামেরিকায় আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল গুলো জাতীয় শোক দিবস পালন করেছে। গতকাল শনিবার ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবসে গোটা জাতি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
এ উপলক্ষে ব্রুকলিন আওয়ামী লীগ ও চার্চ ম্যাগডোনাল্ড ইউনিট আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল গুলো,পৃথক পৃথক ভাবে জাতীর জনক এবং এই দিনে তাঁর পরিবারের নিহতদের প্রতি শ্রদ্ধা জানান ।
আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল শোক র্যালি, পি পি ই ও তবারুক বিতরণ। জাতীর জনক ও তার পরিবারে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে এবং সমস্ত মুসলমানদের জন্য দোয়া ও মোনাজাত শেষে এই দিনে নিহতদের সন্মানে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
মোস্তফা কামালের সঞ্চালনায় ও হাজী সিরাজুল মাওলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ছিদ্দিকুর রহমান এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি সামসুদ্দীন আজাদ, ব্রুকলীন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নজরুল, ইসমত হক খোকন, হাজী মফিজুর রহমান, নুরুল আমিন, আবুল হাসান মহিউদ্দীন, মোশারেফ হোসেন শামীম সহ আওয়ামী লীগের সিনিয়র নেতারা। তাছাড়াও দল,মত,নির্বিশেষে বিভিন্ন দলের নেতা,কর্মি, প্রকৌশলি,সাংবাদিক সহ কমিউনিটির বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন ।
পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনীদের দ্রুত দেশে এনে বিচারের আওতায় আনারও দাবী জানান বক্তারা।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited