শিরোনাম
অনুসন্ধান অনলাইন ডেস্ক | ০৭:১৭ এএম, ২০২০-১১-১২
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার বাংলাদেশ বিমানের রাসায়নিক পণ্যগারে ডিটারজেন্টের ড্রামের ভেতর থেকে আইফোনসহ দামী বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের ৪৯৫ পিস স্মার্টফোন জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এর বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।
বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ সমকালকে বলেন, বিমানবন্দরের এয়াফ্রেইট শাখায় বিমানের রাসায়নিক পণ্যগারে প্লাষ্টিক ড্রামের অভ্যন্তরে টেক্সটাইল ফিনিশিং এজেন্ট (ডিটারজেন্ট) নামীয় পণ্যের ড্রামের ভেতর লুকায়িত দামী আইফোনসহ বিভিন্ন ব্রান্ডের ৪৯৫ পিস স্মার্টফোন জব্দ করা হয়। এর আমদানিকারক রাজধানীর রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর এন এস এন্টারপ্রাইজ। যার সিঅ্যান্ডএফ এজেন্ট (পণ্য খালাসকারী) প্রতিষ্ঠান কর্তৃক ঘোষণা দেওয়া ছিল- এগুলো টেক্সটাইল ফিনিশিং এজেন্ট (ডিটারজেন্ট)।
শুল্ক গোয়েন্দার এ কর্মকর্তা আরও জানান, জব্দ স্মার্টফোনের বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। যার শুল্ক ফাঁকি প্রায় দেড়কোটি টাকা। এ ব্যাপারে সংশ্নিষ্ট আমদানিকারকসহ সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের জড়িত মালিক ও কর্মীর বিরুদ্ধে আইনুনাগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ছাড়া চক্রটির বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে।
দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক :- ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল আটটা...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলল প্রত্যাশার পণ্য—দুই কেজি ডাল ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তে...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের শীর্ষস্থানীয় স্থাপত্য, নির্মাণ ও অভ্যন্তরীণ নকশা প্রতিষ্ঠান আইডিয়ালিস্ট আর্কিটেক্...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : সীতাকুণ্ড এসএন করপোরেশন শিপব্রেকিং ইয়ার্ডে মারাত্মক বিস্ফোরণের নিহতের ঘটনায় এসএন কর্পোরেশন শি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited