শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:৪৮ পিএম, ২০২৩-০৬-২১
জাকির হোসেন সুমন , ব্যাুরো চিফ ইউরোপ :
ইতালির ভেনিসে বসবাসরত বাংলাদেশী সহ বিভিন্ন দেশের অভিবাসীদের নিয়ে নৈশভোজের আয়োজন করা হয়। ভেনিসের মেস্রে পিয়াভে পার্কে খোলা স্হানে বসে ১৩ তম এ আয়োজন। ইতালিয়ান সহ বিশ্বের বিভিন্ন দেশের খাবার, সংস্কৃতি ও খেলাধুলায় মেতে উঠে সকলে । বাংলাদেশীদের হয়ে ভেনিস বাংলা স্কুল ও মুক্তির আলো সংগঠন সহ বিপুল সংখ্যক বাংলাদেশী এতে অংশ নেন। সে সময় বাংলাদেশী বিরিয়ানি সহ নানা ধরনের মুখরোচক খাবার পরিবেশন করা হয় । সে সময় কেরাম খেলায় মেতে উঠেন অনেকেই। হাজারো মানুষের উপস্থিতিতে ভেনিসে বসবাসরত অভিবাসীদের মাঝে মাতৃত্বের বন্ধন তৈরী করতে দীর্ঘ ১৩ বছর ধরে এমন আয়োজন চলে আসছে। পাশাপাশি নিজ নিজ দেশের খাবার, পোষাক , খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন সকলের দৃষ্টি আকর্ষণ করে । সে সময় উপস্থিত ছিলেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার সহ বিদ্যালয় পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ সহ শিক্ষিকা ও শিক্ষার্থীরা , ভেনিসের সাবেক সংসদ সদস্য নিকোলা পেল্লিকানি , স্হানীয় ওয়ার্ড কাউন্সিল , ইতালির বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ , পুলিশ প্রশাসন সহ গণমাধ্যম কর্মীরা।
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সা...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : শরীফ উদ্দিন সন্দ্বীপি'র প্রতিবেদন- যুক্তরাষ্ট্রে অবস্থিত চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ আমান...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited