শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:৫৬ পিএম, ২০২৪-০১-০৪
নিজস্ব প্রতিবেদকঃ
সারাদেশে মত কক্সবাজারের রামুর কচ্ছপিয়াতে নতুন বই বিতরণী উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কচ্ছপিয়া ইউনিয়নের সেচ্ছাসেবী সংগঠন কচ্ছপিয়া ব্লাড ডোনার'স সোসাইটি কর্তৃক পরিচালিত বড় জাংছড়ি ইবতেদায়ী তা'লীমুল কুরআন মাাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করে বই উৎসবের শুভ সূচনা করেন কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু মোঃ ইসমাঈল নোমান।
এ সময় ইউপি চেয়ারম্যান নোমান বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শিক্ষার কোন বিকল্প নাই। ‘আজকের শিশু আগামী দিনে ভবিষ্যত’ তাই শিক্ষার গুরুত্ব বিবেচনায় সরকার শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। তারই অংশ হিসেবে রামুর কচ্ছপিয়াতে আজ উৎসব মূখর পরিবেশে বিনামূল্যে বই বিতরণ হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কচ্ছপিয়া ইউনিয়নে মহিলা এম ইউপি সদস্য ইয়াছমিন আক্তার মুন্নী, রামু উপজেলা ছাত্রলীগে যুগ্ম-আহবায়ক ইমাদ সিকদার, মাদ্রাসার দাতা সদস্য বাদশা মিয়া,গর্জনিয়া মাঝিরকাটা বেলতলী আদর্শ ইবতেদায়ী ও নূরানী ক্যাডেট মাদ্রাসার সুপার হাফেজ মাও: ওমর ফারুক বিন ইসহাক,কচ্ছপিয়া ব্লাড ডোনার'স সোসাইটি এডমিন তরুন সাংবাদিক মোঃ সাইদুজ্জামান সাঈদ,মোঃ জসীম উদ্দীন ,হাফেজ মোঃ তারেক,আব্দুর রহিম জিকু,রিয়াজ উদ্দীন,মোঃ ফয়সাল,মোঃ শহীদ,মোঃ সালামত উল্লাহ,মোঃ হামিদ, মোঃ আজিজ,মোঃ জসীমসহ ও সংগঠনের শুভাকাঙ্ক্ষী সদস্য হাফেজ নাহিদুল ইসলাম আনসার, মাঈন উদ্দিন, আরিফুল ইসলাম ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক,অভিভাবক-অভিভাবিকা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে নতুন বছরের শিক্ষার্থীদের হাতে পহেলা দিনে নতুন বই-কিতাব তুলে দেওয়া হয়।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited