শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:৪২ পিএম, ২০২৩-০৫-৩০
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে সাবেক যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর খাইরুল আলম জেম হত্যার ঘটনায় উচ্চ আদালতে জামিন পাওয়া ৬ আসামীকে কারাগারে প্রেরণ করেছে আদালত। মঙ্গলবার (৩০ মে) বেলা ৩টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আদীব আলী এই আদেশ দেন। এছাড়াও উচ্চ আদালতে জামিন পাওয়া ২৬ জনের জামিন বহাল রেখেছে আদালত।
এর আগে দুপুরে জেম হত্যা মামলার ৩২ আসামী আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করে। পরে আদালতের বিচারক ২৬ জনের জামিন বহাল রেখে ৬ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এই মামলায় উচ্চ আদালতে জামিনপ্রাপ্ত প্রধান আসামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আ.লীগের সদস্য মোখলেসুর রহমান আদালতে উপস্থিত হননি।
কারাগারে যাওয়া আসামীরা হলেন- গত চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য পদে অংশ নেয়া প্রার্থী ও বহিস্কৃত জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটন, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ রানা টিপু, আব্দুল কাদের, আলমগীর হোসেন, জামিল হোসেন, মাহিন রেজা উরফে মুমিন।
পাবলিক প্রসিকিউটর (পিপি) নাজমুল আজম টিপু জানান, জেম হত্যা মামলার মোট ৪৮ জন আসামী। তারমধ্যে ৩৪ জন আসামী উচ্চ আদালতে জামিন নেয়। আজকে (মঙ্গলবার) উচ্চ আদালতে জামিন পাওয়া ৩২ জন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। পরে আদালত ২৬ জনকে জামিন দেয়। এর আগে ০৩ মার্চ উচ্চ আদালতে তারা জামিন নেয়। হত্যাকান্ডের ঘটনায় ৫ জন আসামী ১৬৪ ধারায় ১২ জন আসামীর সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের উদয়ন মোড় এলাকায় ইফতারির বাজার করার সময় খাইরুল আলম জেমকে দেশী-বিদেশী ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রক্রিয়াকালে তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের তিন দিন পর গত ২২ এপ্রিল রাত ২টার দিকে খাইরুল আলম জেমের বড় ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে সদর মডেল থানায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র, দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৪৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited