শিরোনাম
সেলিম উদ্দীন বিশেষ প্রতিনিধি লোহাগাড়া | ০৬:৫৮ এএম, ২০২০-০৬-৩০
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পেশাগত দায়িত্ব পালনকালে জয়যাত্রা টেলিভিশনের চট্টগ্রাম জেলা প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য মো. সেলিম উদ্দিনের পকেটে ইয়াবা ঢুকিয়ে মামলা দিয়ে থানায় চালানের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে ওই তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মো.সেলিম উদ্দিন। অভিযুক্তরা হলেন-চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর, উপ-পরিদর্শক রেজুয়ান ও সহকারী উপ-পরিদর্শক সিদ্দিক। দেশের করোনা পরিস্থিতির দূর্যোগময় মূহুর্তে বাংলাদেশ পুলিশের অজস্র ইতিবাচক কার্যক্রম যখন সারা দেশে ভূয়শী প্রসংশার দাবী রাখে, ঠিক সেমুহর্তে ওই তিন পুলিূশ কর্মকর্তার আচরণে সুনাম ক্ষুন্ন হচ্ছে বলে জানান সাংবাদিক মহল। তারা ঘটনার সুষ্ঠ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান। অভিযোগে জানা যায়, পেশাগত দায়িত্ব পালনকালে তথ্য সংগ্রহের জন্য জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধি মো. সেলিম উদ্দিন গত ২২ জুন চুনতি পুলিশ ফাঁড়িতে যান। এ সময় কিছু বুঝে ওঠার আগেই কোন ধরণের কারণ ছাড়াই ফাঁড়িতে কর্মরত এ.এস. আই সিদ্দিক ও এস. আই রেজুয়ান তাকে অসভ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত হয়ে সাংবাদিক সেলিমের পকেটে ইয়াবা ঢুকিয়ে মিথ্যা মামলা সাজিয়ে থানায় চালান করে দেওয়ার হুমকি দেন ওই পুলিশ কর্মকর্তারা। শুধু তাই নয়, বেশি বাড়াবাড়ি করলে তারা সাংবাদিকের চোখ উফড়ে ফেলারও হুমকি দেন। পরে সাংবাদিক সেলিম উদ্দিন ঘটনার বিষয়ে মৌখিকভাবে অভিযোগ করলেও কোন ব্যবস্থা নেয়নি ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আলমগীর। এ বিষয়ে চট্টগ্রাম পুলিশ সুপারের মুঠোফোন দিলে রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited