শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ০৯:১৮ পিএম, ২০২০-০৮-১০
কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে সৎ মাসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, নাগেশ্বরী পৌর এলাকার চামটার পাড়া গ্রামের এক যুবতি বাসায় গোসল করার সময় পুর্ব পরিকল্পিত ভাবে গত ২ আগষ্ট দুপুরে গোসলখানার টিনের ফুটো দিয়ে গোসলের ভিডিও ধারণ করে একই গ্রামের আবুল হোসেনের পুত্র আইনুল হক (৩১), শামসুল হাজীর পুত্র মানিক মিয়া(৩০), আব্দুল জলিলের পুত্র মোফাচ্ছেল(২০)।আর তাদের এ কাজে সহায়তা করেন ঐ যুবতির সৎ মা জমিলা বেগম(৫০)।
পরবর্তীতে ধারণ করা ভিডিও’র কথা ঐ যুবতিকে জানায় এবং তার কাছে মোটা অংকের টাকা দাবী করে তারা। টাকা না দিলে মোবাইলে ধারণকৃত ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে সম্মানহানীর হুমকি দেয়। পরে ঐ যুবতী নাগেশ্বরী থানায় রোববার (৯ আগষ্ট) পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করলে পুলিশ রাতেই অভিযুক্তদের মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করে মোবাইলসহ ধারণকৃত ভিডিও উদ্ধার করে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবির জানান, ঐ যুবতির মামলায় ৩ জনকে গ্রেপ্তার করে মোবাইলসহ গোপনে ধারণকৃত গোসলের ভিডিও উদ্ধার করা হয়েছে। সোমবার গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করলে আদালত তাদের জেল হাজতে পাঠায়।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited