dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


বান্দরবানের লামা চকোরিয়া সড়কের লাইনঝিরি নামক স্থানে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষ নিহত ৩ আহত ৪

দৈনিক অনুসন্ধান    |    ০৮:১২ পিএম, ২০২১-০৭-১১

বান্দরবানের লামা চকোরিয়া সড়কের লাইনঝিরি নামক স্থানে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষ নিহত ৩ আহত ৪

মোঃ আলমগীর, বিশেষ প্রতিনিধিঃ

লামা, আলিকদম ও চকরিয়া যাতায়াতের একমাত্র সড়কের পশ্চিম লাইনঝিরি নামক  এলাকায় ট্রাক, মোটর সাইকেল সংঘর্ষে নিহত ৩ গুরুতর আহত হয়েছে ৪ জন। আজ রোববার (১১ জুলাই) দুপুর ১টা এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেয়। উদ্ধারকৃতদের মধ্যে ৩জন নিহত ও ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করে। 

উদ্ধারকারীদের থেকে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়। নিহতরা হলেন, আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের সিরাজ কারবারী পাড়ার শুভ দাশ এর স্ত্রী রূপসী দাশ (২২), একই পাড়ার গোবিন্দ দে এর স্ত্রী চিনু দে (৩০) ও লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের সিদকার পাড়া এলাকার মসিদিয়া গ্রামের জিয়াবুল হকের ছেলে মুক্তার আহাম্মদ (৩৫)

ঘটনাস্থলেই দুইজন  মারা যায়। আর হাপাতালে আনার পর চিকিৎসক এক জনকে মৃত ঘোষণা করেন।
আহতরা হলেন, ট্রাকের হেলপার কুমিল্লা জেলার সদর উপজেলার কালিয়াঝুঁড়ি ইউনিয়নের ১নং ওর্য়াডের বড়পুকুর উত্তর পাঁড়ের ফেলু মিয়া সর্দ্দার এর ছেলে জাকের হোসেন (৫০), কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মোঃ শহিদুল্লাহ এর ছেলে মোঃ সাগর (২৫), আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের সিরাজ কারবারী পাড়ার শুভ দাশ এর মেয়ে অংকিতা দে (৩)। দুর্ঘটনায় ট্রাকের ড্রাইভার পায়ে গুরুতর আহত হলেও সে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তার পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যেক্ষদর্শীরা জানান, আলীকদম থেকে আসা চকরিয়া গামী একটি মাহিন্দ্র লকডাউনের নিয়ম ভেঙ্গে যাত্রী বোঝাই করে যাওয়ার পথে লামা পৌরসভার লাইনঝিরি মোড়ের এক ট্রাফিক পুলিশ মাহিন্দ্রটিকে থামতে বলে। মাহিন্দ্রটি পালিয়ে যেতে চাইলে ট্রাফিক পুলিশের অফিসার একটি মোটর সাইকেল নিয়ে মাহিন্দ্রটিকে ধাওয়া করে। পরে মিরিঞ্জা পাহাড়ের পশ্চিম লাইনঝিরি এলাকায় একটি ঝুঁকিপূর্ণ বাঁকে মাহিন্দ্রটিকে গতিরোধ করে রাস্তার উপরে দাঁড়িয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে। এসময় চকরিয়া হতে আসা আলীকদম গামী সিলেট বালু বোঝাই একটি ট্রাক (লাইসেন্স নং- চট্টমেট্রো-ট ১১-৮৬৮৯) মিরিঞ্জা পাহাড় নামার সময় ঝুঁকিপূর্ণ বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে পড়া মোটর সাইকেলটির উপর তুলে দেয়। ঘটনাস্থলে ১ পুরুষ মুক্তার আহাম্মদ ও ১ নারী চিনু দে এর মৃত্যু হয়। মোটর সাইকেল ও মাহিন্দ্রটি ধুমড়ে মুছড়ে যায়।

লামা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রবিন বলেন, আহত ৪ জনকে লামা হাসপাতালে নিয়ে আসলে সেখানে আহত রূপসী দাশের মৃত্যু হয়। বাকী আহতদের মধ্যে শিশু অংকিতা দে এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকীদের লামা হাসপাতালে ভর্তি দেয়া হয়।

৩ জন নিহত ও ৪ জন আহতের বিষয়টি নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শুনামাত্র ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত নিহতদের উদ্ধার করি। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরিয়ে রাস্তার যোগাযোগ সচল করা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। দোষীদের বিচারের আওতায় আনা হবে বলে জানান।

রিলেটেড নিউজ

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত


চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত


সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত


লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত


লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।।  লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত


পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর