শিরোনাম
মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধি | ০৯:০১ পিএম, ২০২১-০১-০৬
ফেনীর দাগনভূঞায় মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বৃদ্ধ বাবাকে পিটিয়ে আহত করেছে বখাটে আবুল হাসনাত। সোমবার ৭নং মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় মেয়েকে উত্ত্যক্ত করাতে প্রতিবাদ করায় আবদুল হক চৌধুরী (৫৮) নামের এক বৃদ্ধ বাবাকে পিটিয়ে জখম করে বখাটে আবুল হাসনাত।
সোমবার রাতে আবদুল হক বাদী হয়ে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বখাটে আবুল হাসনাত উত্তর আলীপুর গ্রামের ইদ্রীস মিয়ার নতুন বাড়ীর ইদ্রীস মিয়ার ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, উত্তর আলীপুর গ্রামের আবদুল হকের তিন মেয়েকে বখাটে আবুল হাসনাত দীর্ঘদিন যাবত বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করতো। এনিয়ে বেশ কয়েকবার তাকে নিষেধ করলেও তা অমান্য করে সে মেয়েদের উত্ত্যক্ত করা আরো বাড়িয়ে দেয়।
গত সোমবার সকালে বখাটে আবুল হাসনাত মেয়েদের নামে বাজে মন্তব্য করলে বাবা আবদুল হক নিষেধ করলে বখাটে তার উপর চড়াও হয়ে ইট দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। এতে আবদুল হকের মাথাসহ বিভিন্ন স্থান রক্তাক্ত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমতিয়াজ আহমেদ জানান, ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited