শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:৩৪ এএম, ২০২০-১২-১০
মুলাদী (বরিশাল) প্রতিনিধি ॥
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২০ এ সফল জননী নারী ক্যাটাগরিতে বরিশাল জেলার শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন মুলাদীর কৃতি সন্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. হারুন অর রশিদ বিশ্বাসের মাতা সামছুন্নাহার বেগম। গতকাল বুধবার বেলা ১১টায় বরিশাল সার্কিট হাউজে অনাড়ম্বর অনুষ্ঠানে সামছুন্নাহার বেগমকে সম্মাণনা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। সামছুন্নাহার বেগম তার মেধা, শ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে ২ ছেলে ও ৩ মেয়েকে প্রতিষ্ঠিত করেছেন। তার অনুপ্রেরণায় ছোট ছেলে ড. হারুন অর রশিদ বিশ্বাস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বড় ছেলে কাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে সুনামের সাথে জনসেবা করছেন। রতœগর্ভা সামছুন্নাহার বেগমের পক্ষে তার দুই ছেলে অতিরিক্ত সচিব ড. মো. হারুন অর রশিদ বিশ্বাস ও কাজিরচর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মন্টু বিশ্বাস জেলা প্রশাসকের কাছ থেকে সম্মাণনা পদক গ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ২০২৬ সালে হজ প্যাকেজ-১-এর যাত্রীদের মক্কা ও মদিনায় হোটেল ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তরিকুল আলম তেনজিং চট্টগ্রাম-৩, সন্দ্বীপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে জোট ও আসন সমঝোতার রাজনীতি তুঙ্গে উঠেছে। এই প্রেক্ষাপটে তরুণদ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে প্রচণ্ড ম...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচনের এখনো আরো প্রায় ৪ মাস বাকি। তবে নির্বাচনকে সামনে রেখে দেশের অন্যতম প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited