dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


স্বেচ্ছাসেবী সংগঠন "চাঁপাই ব্লাড লাভার" এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দৈনিক অনুসন্ধান    |    ১০:৩৫ পিএম, ২০২৩-১১-০৩

স্বেচ্ছাসেবী সংগঠন

 

নিজস্ব প্রতিবেদকঃ

“রক্ত দেই সুস্থ থাকি-অন্যের জীবন বাঁচিয়ে রাখি” এই স্লোগান কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে প্রতিষ্ঠিত হয়েছে "চাঁপাই ব্লাড লাভার" নামে একটি অলাভজনক ও অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন। স্বেচ্ছায় রক্তদান এর মাধ্যমে মানব সেবায় নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে এই "চাঁপাই ব্লাড লাভার" সংগঠন গ্রুপটি।

সারাদেশে স্বেচ্ছায় রক্তদান ও রক্ত সংগ্রহ করে দেওয়ার লক্ষ্যে, 'চাঁপাই ব্লাড লাভার" গ্রুপটি ঐক্যবদ্ধ হয়ে, সময় মতো রক্ত সংগ্রহ করে দিতে গঠন করা হয়েছে ১০ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি।

শুক্রবার (০৩ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় চাঁপাইনবাবগঞ্জ বিশ্বরোডস্থ সোনামসজিদ প্রেসক্লাবের হলরুমে দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সদস্যদের আইডি কার্ড বিতরণ ও কেক কাটা শেষে, এই প্রতিষ্ঠানের কমিটি ঘোষনা করা হয়। এবং উপদেষ্টার হাতে বিশেষ সন্মাননা ক্রেষ্ট তুলে দেন সংগঠন গ্রুপের সদস্যরা।

সংগঠনের কার্যক্রম সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালনার জন্যই সর্বসম্মতিক্রমে "চাঁপাই ব্লাড লাভার" এর এই কমিটি গঠন করা হয়েছে।

সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নূর জাকারিয়া, সাধারণ সম্পাদক মোঃ আকাশ আলী, সহ-সিনিয়র সভাপতি আব্দুল আলিম, সিনিয়র সভাপতি মোঃ রাইহান আলী, সহ-সভাপতি আব্দুল আহাদ, সহ সভাপতি রিজুয়ান রাজু, অর্থ সম্পাদক উসমান গনি জিহাদ, প্রচার সম্পাদক আব্দুল জাব্বার, পরিবেশ সম্পাদক মোঃ শামিম, গ্রুপ ম্যানেজমেন্ট সম্পাদক মোঃ উসমান আলী। আরও উপস্থিত ছিলেন হাসিবুল ইসলাম হাসিব, সোহেল রানা প্রমূখ। 

"রক্ত দেই সুস্থ থাকি-অন্যের জীবন বাঁচিয়ে রাখি" এই প্রতিপাদ্য, 

"চাঁপাই ব্লাড লাভার" এর উপদেষ্টা, সোনামসজিদ প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার সাংবাদিক ফয়সাল আজম অপু'র সভাপতিত্বে ও সাংবাদিক হাসান ডলারের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা এস এ শাকিল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তরিকুল ইসলাম সোহাগ সহ আরো অনেকে।

চাঁপাই ব্লাড লাভার এর উপদেষ্টা সাংবাদিক ফয়সাল আজম অপু  বলেন, আমাদের এই সংগঠন কে তোমরা অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা করি। পদ-পদবি কোন বড় বিষয় নয়। তোমার কর্ম তোমার নিজের পরিচয়।

আমি অতিশয় ক্ষুদ্র একজন মানুষ তবুও তোমাদেরকে নিয়ে একটি ভালো কাজের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। আল্লাহ পাকের ইচ্ছা এবং তোমাদের সার্বিক সহযোগীতা পেলে ইনশাআল্লাহ আমরা নিশ্চয় ভালো কিছু করতে পারবো। রক্তের জন্য যেন কোনো প্রাণ না হারায়, তার জন্য ডোনারদের সাথে আমাদের সব সময় যোগাযোগ রাখতে হবে। আমাদের ৫ হাজার সদস্যর মধ্যে সেতুবন্ধন তৈরী করে নিরলসভাবে কাজ করে যেতে হবে। তাহলেই আমরা সফল হবো ইনশাআল্লাহ। 

সব শেষে সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সকলের সুস্থতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর