শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:২২ পিএম, ২০২৩-০৭-২৩
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ জুলাই) দিনগত গভীর রাতে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এ সময় একজন আসামিকে গ্রেফতার করে পুলিশ। শনিবার (২২ জুলাই) বিকালে এসব তথ্য নিশ্চিত করেন নবাবগঞ্জ সদর মডেল থানার ওসি। গ্রেফতারকৃত আসামি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ নং ওয়ার্ড মসজিদ পাড়ার ইসমত আরা বেগম ও মৃত কুরবান আলীর ছেলে তৌফিকুল ইসলাম ওরফে তৌফিক।
নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, গত কয়েক দিন আগে পৌর এলাকায় দুইটি পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মারামারিতে লিপ্ত হয়। পরবর্তীতে তদন্তে বিভিন্ন স্থানের সিসি ক্যামেরা ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হয়। তারই অংশ হিসেবে শুক্রবার দিনগত গভীর রাতে শনিবার এসআই নয়নের নেতৃত্বাধীন সদর মডেল থানা পুলিশের সঙ্গীয় ফোর্স ২টি তলোয়ার, ১টি চাইনিজ কুড়াল, ১টি চাপাতি সদৃশ্য অস্ত্র ও আঙুলে পরা ১টি ফিংগার রিং অস্ত্রসহ তৌফিককে গ্রেফতার করতে সক্ষম হয়। এর আগে তৌফিকের নামে একটি চাঁদাবাজির মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি তৌফিক অস্ত্রগুলো নিজে কামারের মাধ্যমে তৈরি করেছে বলে স্বীকার করেছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited