dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


সেচ্ছাসেবকলীগ এর কথিত আহবায়কের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

দৈনিক অনুসন্ধান    |    ১০:০০ এএম, ২০২১-১০-২০

সেচ্ছাসেবকলীগ এর কথিত আহবায়কের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

অনুসন্ধান নিউজ ডেস্ক, সন্দ্বীপঃ
চটগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার পৌরসভা ৮ নং ওর্য়াড আবাসিক এলাকার স্থানীয় বাসিন্দা আসাদুজ্জামান ফয়সালের ১০ শতক এর বেশি জমি অবৈধভাবে দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে সন্দ্বীপ পৌরসভার আওয়ামী সেচ্ছাসেবক লীগ এর কথিত  আহ্বায়ক আল-আমিন ( তালিম) এর বিরুদ্ধে।

অভিযোগকারী আসাদুজ্জামান ফয়সাল জানান, "আমার এই জমি আমি ভোগ দখলে থেকে ২২/ ০৩/২০১৭ সালে মোহাম্মদ জামসেদ এর  নিকট বিক্রি করে তাকে ভোগ দখল বুঝিয়ে দিলে  তখন প্রতিপক্ষ আল-আমিন ( তালিম) তাদের নিজেদের নামে এই জমির কাগজপত্র আছে বলে দাবী করে এবং জোরপূর্বক জমি দখল নিতে চাইলে আমরা সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) এর আদালতে আইনের আশ্রয় নিই। যার মামলা নং- ০২/১৬-১৭ এবং এ মামলার রায়  আমাদের পক্ষে আসে। 

এরপর তারা সন্দ্বীপ সিনিয়র সহকারী জজ আদালতে পুনঃরায় মামলার আপিল করে যার মামলা নং ০২নং অপর/ ২০১৭ ইং। এই মামলা চলাকালীন সময়ে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে অবৈধ দখলের চেষ্টা করে।
আমার অনুপস্থিতিতে প্রকাশ্য দিবালোকে আমার জায়গার উপর থাকা ইট, কঙ্কর, পিলার গাড়ি বোঝায় করে পুকুরে ফেলে দেয়।

বাঁধা দিলে মামলা, হামলা, হত্যা, জোর পূর্বক দখল করার হুমকী দিয়ে আসছে।

তাই আমি ও আমার পরিবারের নিরাপত্তার স্বার্থে সন্দ্বীপ থানায় একটি ফৌজদারী মামালা দায়ের করি।"

ভূক্তভোগী ও গ্রামবাসী জানায়, "হারামিয়া মৌজা নং ৬৫, আর,এস খতিয়ানের দাগ নং ৩৭ এর ১০ শতক জমি নিয়ে আসাদুজ্জামান ফয়সাল  গংয়ের সাথে প্রতিপক্ষ মৃত মজিবুল মাওলা ও তার ছেলে আল-আমিন (তালিম) গং এর অনেক  দিন আগে থেকে বিরোধ চলে আসছে। 

দীর্ঘদিন ধরে আসাদুজ্জামান ফয়সাল জমি ভোগদখল করে আসলে ও হঠাৎ করে আল-আমিন (তালিম) জোরপূর্বক জমির মালিক বলে দাবী করে। এবং এ নিয়ে সন্দ্বীপ থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে ।কিন্তুু মামলা চলাকালিন আইনের বাধা না মেনে আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা রাতের আঁধারে খুটি বিহীন তাঁর কাঁটার ঘেরা দেওয়া ও জোর পূর্বক জমি দখল করার চেষ্টা করে।"

সরেজমিনে গেলে, জমির পূ্র্ব পাশের বাসিন্দারা বলেন, "দলিল সূত্রে উক্ত জমির মালিক আসাদুজ্জামান ফয়সাল।"

এবং পাশের বাসিন্দা মুজিবুল হক (জুয়েল) জানান, "১৫/১০/২০২১ তারিখ আনুমানিক সকাল ৭টা নাগাত উক্ত জমিতে অভিযুক্ত আল-আমিন (তালিম), আকবর হোসেন ও সন্দ্বীপ পৌরসভার ৭,৮,৯ নং ওর্য়াডের মহিলা কাউন্সিলর রাহেনা বেগম সহ আরো লোকজন নিয়ে জমি দখল এর চেষ্টা করেন।"

অভিযুক্ত আল-আমিন (তালিম) কে ফোন করলে ফোন রিসিভ না করাতে কোন বক্তব্য পাওয়া যায়নি। 

সন্দ্বীপ থানায় অভিযোগ এর সূত্রে ঘটনার ( তর্দন্ত) কর্মকর্তা এ,এস, আই মোসারফ হোসেনকে ফোন  করলে তিনি জানান, "ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম। জমিতে কাজ না করার জন্য দুই পক্ষকে  বলে এসেছি। আদালত থেকে চূড়ান্ত রায় না আসা পর্যন্ত জমিতে কেউ যেতে পারবে না।"

রিলেটেড নিউজ

ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত


অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত


ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর