শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:০৩ এএম, ২০২০-১২-০৫
যুক্তরাষ্ট্রের ‘স্বাধীনতা এবং গণতন্ত্রের’ জন্য চীন সবচেয়ে বড় হুমকি বলে সতর্ক করেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগ। জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জন রেক্টক্লিফ অভিযোগ করে বলেন, বেইজিং নিজেদের সামরিক শক্তিকে উন্নত করতে মার্কিন প্রযুক্তি চুরি করছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্বব্যাপী গণতন্ত্র ও স্বাধীনতার জন্য চীনকে সবচেয়ে বড় হুমকি চিহ্নিত করে বেইজিংকে তীব্রভাবে আক্রমণ করলেন এই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা। বলেন ‘মার্কিন গোয়েন্দা বিভাগ নিশ্চিত যে আমেরিকাসহ বিশ্বের অন্যান্য দেশের অর্থনৈতিক, সামরিক এবং প্রযুক্তিগতখাতে আধিপত্য বিস্তারের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনকে প্রতিনিয়ত প্রকাশ্যে আক্রমণ করে আসছেন। এবার সেই কাতারে যোগ দিলেন এই মার্কিন গোয়েন্দা বিভাগের প্রধান।
ওয়াল স্ট্রিট জার্নালের এক মতামত নিবন্ধে রেটক্লিফ জানান, চীন বিশ্বব্যাপী অর্থনৈতিক গুপ্তচরবৃত্তির পরিমাণ তিনগুণ বাড়িয়েছে, যার খেসারত দিতে হচ্ছে সবাইকে। আমেরিকার বুদ্ধিভিত্তিক সম্পত্তির চুরির অভিযোগ আনেন তিনি। এর পেছনে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং প্রত্যক্ষভাবে মদদ রয়েছে বলেও অভিযোগ করেন গোয়েন্দা সংস্থার প্রধান।
ডোনাল্ড ট্রাম্প মার্কিন নির্বাচনে জো বাইডেনের কাছে বড় ব্যবধানে হেরে যাওয়ার আগে থেকেই চীনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে আসছেন। এমনকি বাইডেনকে বেইজিং ঘেঁষা বলেও দাবি করেন তিনি।
তবে মার্কিন প্রশাসনের কটাক্ষ আক্রমণ উপেক্ষা করে চীনের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানান বাইডেন। এরপরই নির্বাচিত ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বাইডেন আমেরিকাকে চীনের হাতে তুলে দিতে পারেন এমন অভিযোগও তোলেন ট্রাম্প। তবে বেইজিং-এর এমন কর্মকাণ্ড ঠেকাতে মার্কিন গোয়েন্দা সংস্থা তৎপর রয়েছে বলে জানান গোয়েন্দা কর্মকর্তা রেক্টক্লিফ।
২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকেই চীনের সঙ্গে ‘বাণিজ্য যুদ্ধে’ জড়িয়েছেন ট্রাম্প। এমনকি করোনা ভাইরাসকে চীনা ভাইরাস বলে অ্যাখা দিয়ে আসছেন তিনি।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited