dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


প্রধানমন্ত্রীর অনুদানের চেক পেলেন অসুস্থ হোমিও চিকিৎসক শওকত

সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি    |    ০১:৪৭ পিএম, ২০২০-০৯-১২

প্রধানমন্ত্রীর অনুদানের চেক পেলেন অসুস্থ হোমিও চিকিৎসক শওকত

ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধিন কক্সবাজারের ঈদগাঁহ এম ইসলাম জসিম উদ্দীন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ শওকতুর রহমানের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক অনুদানের চেক তুলে দেয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ অসুস্থ রোগী হোমিও চিকিৎসক শওকতের সু-চিকিৎসার জন্য ১লাখ টাকার অনুদানের চেক তুলে দেন।
গত বুধবার দুপুরে ঢাকা পঙ্গু হাসাপাতালে এ চেক বিতরন করা হয়।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ জানুয়ারী ডাঃ শওকত কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের  মালুমঘাট ষ্টেশনের দক্ষিনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
 
চেক বিতরন কালে স্থানীয় সরকারের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অসহায়, দরিদ্র ও অসুস্থ মানুষের প্রতি সর্বদা আন্তরিক।
বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসুস্থ মানুষদের সু-চিকিৎসার জন্য অনুদান প্রদান জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যার মহতি উদ্যোগ। তাইতো তিনি মানবতার মা।
তিনি আরো বলেন,বর্তমান সরকারের আমলে অসুস্থ মানুষদের চিকিৎসা বাবদ যেভাবে অনুদান দেওয়া হচ্ছে অতীতে আওয়ামী লীগ ব্যতীত কোন সরকার তা দিতে পারেনি। 

প্রধানমন্ত্রীর দেয়া অনুদানের বিষয়টি নিশ্চিত করে অসুস্থ
হোমিও চিকিৎসক শওকতুর রহমানের স্ত্রী, মহেশখালীর মুক্তিযোদ্ধা, শাপলাপুর
ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নুরুল আমিন হেলালীর কন্যা ফিরোজা ফারজানা কলি বলেন, প্রধানমন্ত্রীর অনুদান পেয়ে আমরা খুবই খুশি ও আনন্দিত। এ জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। তিনি যেন তার সেবার মাধ্যমে বাংলার প্রতিটি ঘরকে সুখ ও সমৃদ্ধিতে ভরে তুলতে পারেন আল্লাহর কাছে সেই কামনা করছি।

একই সঙ্গে স্বামীর অসুস্থতার খবরটি সময়মতো ভালোভাবে তুলে ধরে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য স্থানীয় সরকারের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ সহ সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অসুস্থ শওকতুর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ লাভের আশাবাদী হয়ে অনুদান গ্রহণের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আপ্লুত হয়ে বলেন, জীবনের এ প্রান্তে এসে প্রধানমন্ত্রীর হাত থেকে অনুদান পেয়ে আমি আনন্দিত। পাশাপাশি সহযোগিতা করার জন্য সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ ও  সাংবাদিকদেরকে ধন্যবাদ জানান তিনি।

অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ১লক্ষ টাকার অনুদান পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সরকারের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ ভাইকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হোমিও চিকিৎসক শওকতুর রহমানের পরিবার।

রিলেটেড নিউজ

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত


চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত


সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত


লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত


লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।।  লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত


পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর