dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


ডুমুরিয়ায় নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দৈনিক অনুসন্ধান    |    ০২:১৫ পিএম, ২০২৫-০৪-১০

ডুমুরিয়ায় নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি।
বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষ্যে ডুমুরিয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।  বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০ টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসনিক কমপ্লেক্স সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন।এ সময় তিনি বলেন, ‘বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ।আমরা সকলে মিলেমিশে এই দিনটিকে আনন্দ ও উৎসাহের সাথে উদযাপন করতে চাই। সকলের সহযোগিতা কামনা করছি যাতে এবারের উদযাপন ও সফল হয়।
এসময় বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি ডুমুরিয়া জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী কাজী রমজান আলী, ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হামিদুর রহমান, ডুমুরিয়া উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সেক্টার  মনির হোসেন , ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিবাশীষ বিশ্বাস, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, ডুমুরিয়া উপজেলা  দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাব চন্দ্র দাস, ডুমুরিয়া উপজেলা আই সিটি কর্মকর্তা শেখ সুমন হাসান, ডুমুরিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুলতানা খানম,
সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, চেয়ারম্যান  শেখ হেলাল উদ্দিন, শেখ দিদার হোসেন, হুমায়ূন কবির বুলু,তুহিনুর রহমান তুহিন, শেখ রফিকুল ইসলাম হেলাল, ডুমুরিয়া উপজেলা বিশিষ্ট সমাজ সেবক হষরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম জমাদার, এস আই নিবাস, ডুমুরিয়া উপজেলা বিএনপির সদস্য আব্দুল মালেক, বিএনপির নেতা শেখ ফহরাদ হোসেন, কলেজ শিক্ষক নূরুল ইসলাম, আতিয়ার রহমান ঢালী, সাংস্কৃতিক সংগঠনের নেতা শফিকুল ইসলাম, শেখ মোশাররফ হোসেন, মনির হোসেন, সমির রাহা,ইউ পি সদস্য আব্দুল হালিম, মাষ্টার এস এম শফিকুল আলম, শরিফুল ইসলাম,  ইউনিয়ন সচিব মোঃ কামরুজ্জামান, বিএনপির নেতা শেখ শাহিনুর রহমান, এ্যাডভোকেট আলমগীর হোসেনসহ সাংবাদিক সূধিজন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
পহেলা বৈশাখের মূল অনুষ্ঠান, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নিরাপত্তা ব্যবস্থাসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়া আগামী ১৪ এপ্রিল সকাল নয়টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশন এবং সাড়ে নয়টায় বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ, বৈশাখী মেলা, উৎসবে আনন্দ বর্ষা বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন  আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর