শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০২:৫৯ পিএম, ২০২১-০৮-১২
তহিদ রাসেল
চট্টগ্রামের হালিশহরে মাদ্রাসা থেকে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ আগস্ট) দুপুর দুইটার দিকে হালিশহর থানার কর্ণফুলী আবাসিক এলাকার তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত মো. মেহেদী হাসান (১২) কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার সৌদি আরব প্রবাসী আব্দুল কাদেরের ছেলে। মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে আলাপ করে জানা গেছে, ‘গতকাল (মঙ্গলবার) মেহেদীর মা তাকে মাদ্রাসায় রেখে যায়। সেই সময় থেকে মেহেদী বাসায় যাওয়ার জন্য কান্নাকাটি করছিল।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানিয়েছেন, ‘দুপুর আড়াইটার দিকে গুরুতর আহত অবস্থায় মেহেদী নামের ওই শিশুকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
ঘটনাস্থল থেকে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি, মেহেদী হাসান মাদ্রাসা ভবনের সাত তলা থেকে পড়ে নিহত হয়েছে। কিভাবে ভবন থেকে পড়লো বা তাকে মারধর করা হয়েছিল কিনা এসব আমরা তদন্ত করে দেখছি।’
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited