শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:০১ পিএম, ২০২০-০৯-১১
লাশকাটা ঘর শুনলেই গা ছমছম করে প্রায় ওঠে সবারই। ভয়ে সাধারণ মানুষ আশপাশেও যেখানে যায় না। কিন্তু সেই লাশকাটা ঘরেই যদি ঘরেই চুরির ঘটনা ঘটে, তবে তা সবাইকে অবাক করবে নি:সন্দেহে। আর এমন অবাক করা ঘটনাটি ঘটেছে ঝালকাঠিতে।
ঝালকাঠি সদর হাসপালের লাশকাটা ঘরটি শহরতলীর ব্রাকমোড় এলাকায় অবস্থিত। কোন সাহসী চোর চুরি করে নিয়ে যায় মর্গের বিভিন্ন সরঞ্জাম।
আজ শুক্রবার সকালে বিষয়টি ধরা পড়ে।
লাশকাটা ঘরের দায়িত্বরত পলক ডোম প্রতিবেদককে জানান, গত দেড়মাস পরে আজ লাশকাটা ঘরে যান তিনি। সকালে একাটি মরদেহ ময়না তদন্তের জন্য লাশকাটা ঘরে আনা হয়। কিন্তু ভেতরে ঢুকতেই দেখা যায় দরজা ভাঙা। ময়না তদন্তের জন্য ব্যবহৃত ওয়েট মেশিন, ছুড়ি ও কুড়ালসহ সব সরঞ্জামই চোর চুরি করে নিয়ে গেছে।
এ ব্যাপারে ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবুয়াল হাসান বলেন, লাশকাটা ঘরে চুরির ঘটনা বিস্ময়কর। এখানে ভয়েও সাধারণ মানুষ ঢোকেনা।সেই লাশকাটা ঘরে চুরি হওয়ায় আমি হতবাক। তিনি আরও বলেন, ময়না তদন্তের জন্য আজ শুক্রবার সকালে একটি মরদেহ আনা হয়েছে।সরঞ্জাম চুরি হওয়ায় ময়নাতদন্তের কাজ করতেও এখন হিমশিম খেতে হচ্ছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ঝালকাঠি সদর হাসাপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবুয়াল হাসান।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited