শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:৫৩ পিএম, ২০২৩-০৫-২২
লাইসেন্সবিহীন অনলাইন টিভি চ্যানেলের নামে বাণিজ্য ও ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম বেড়েছে বিভিন্ন স্থানে। লাইসেন্সবিহীন টিভি চ্যানেলের আইডি কার্ড বাণিজ্যের আশ্রয়ে ভুয়া সাংবাদিক তৈরি হচ্ছে। দেশের গন্ডি পেরিয়ে এর প্রভাবে এখন অতিষ্ঠ প্রবাসীরাও।
বিদেশের মাটিতে সাংবাদিকতার নাম ভাঙিয়ে আশঙ্কাজনক হারে বেড়েছে ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য।
এসব প্রতিষ্ঠানের কোনো অনুমোদন নেই। নেই এদের মালিকদের বেশিদূর শিক্ষাগত যোগ্যতাও। অনেকে এখনো ঠিকমতো শুদ্ধ বাংলাও বলতে পারেন না। বিভিন্ন নামের প্রায় ১২ টি ভুয়া টেলিভিশন দেশের বাইরেও তাদের অপতৎপরতায় সরব রয়েছেন।
তথাকথিত আইপিটিভি (ইউটিউব), অনলাইন নিউজ পোর্টাল এবং প্রেস লেখা স্টিকার ও আইডি কার্ড ঝুলিয়ে অবাধে চলাচল করছে চিহ্নিত অপরাধীরা।
লাইসেন্সবিহীন ভুয়া টিভি ডিসের সঙ্গে সেট আপ বক্স বসিয়ে মূল স্যাটেলাইট টেলিভিশনের মতো ক্যামেরাতে ইষ্টিকার লাগিয়ে, মাইক্রোফোনে জনপ্রিয় টিভি চ্যানেলের কাছাকাছি ডিজাইনের স্টিকার লাগিয়ে অথবা বুম লাগিয়ে, অবাধে পরিচয় দিয়ে বেড়াচ্ছে এসব ভূয়া সাংবাদিকেরা!
এদের অত্যাচার থেকে জাতি এবার মুক্তি পেতে চায়।
আশ্চর্যজনক হলো- লজ্জা ভাঙ্গিয়ে বুক উঁচু করে নিজেদেরকে চ্যানেলের মালিক হিসেবে পরিচয় দিয়ে ১টি ভিজিটিং কার্ড অনেকের হাতে ধরিয় দিতে দেখা গিয়েছে! কোনো কোনো সংবাদ সংবাদ লিখতে না পারলেও গলায় ক্যামেরা ঝুলিয়ে এখন মোবাইলে স্টিকার লাগিয়ে বহু বছর ধরে যেখানে-সেখানে এরকম অবাধে বিচরণ করছে।
এমন নীতিহীন কর্মকাণ্ডে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। গুজব ও অপপ্রচার বাড়ছে। সাংবাদিকতা পেশাকে ঢাল হিসাবে ব্যবহার করেছে তারা।
এ ধরনের ভুঁইফোঁড় কথিত সাংবাদিক বিভিন্ন এলাকায় বাসাবাড়ি, কল-কারখানা, বেকারিসহ নানা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ প্রচার কিংবা ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখিয়ে চাঁদাবাজি করছে। এছাড়া রাজনৈতিক সভা-সমাবেশসহ বিভিন্ন অনুষ্ঠানে বুম হাতে অথবা আইডি কার্ড ঝুলিয়ে তারা উপস্থিত হয়। নিজেকে সাংবাদিক হিসাবে জাহির করতে তারা নানা অঙ্গভঙ্গি করে।
অনুষ্ঠান শেষে রাজনৈতিক নেতা অথবা আয়োজকদের পেছনে ছোটে মৌমাছির ঝাঁকের মতো। এছাড়া বিভিন্ন স্থানে প্রেস ক্লাবসহ নামে-বেনামে তারা নানা সংগঠন করেছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, মূলধারার কিছু সাংবাদিক ও কমিউনিটির স্থানীয় রাজনৈতিক ব্যক্তির সঙ্গে এদের বেশ সখ্যতা।
অপকর্মে জড়িতদের দমনে কঠোর পদক্ষেপ নেবে আইনশৃঙ্খলা বাহিনী-এমন প্রত্যাশা মূলধারার সাংবাদিকদের। অপসাংবাদিকতা রোধে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাংবাদিকতার নাম ভাঙিয়ে যারা অপকর্মে লিপ্ত, তারা পর্যবেক্ষণে রয়েছে। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুয়া সাংবাদিকরা কখনই প্রশ্রয় পাবে না।
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সা...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : শরীফ উদ্দিন সন্দ্বীপি'র প্রতিবেদন- যুক্তরাষ্ট্রে অবস্থিত চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ আমান...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited