শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৬:৩১ এএম, ২০২২-১০-২১
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইননবাবগঞ্জের নাচোলে অর্ধগলিত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নাচোল থানা পুলিশ। মৃত ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার লাওঘাটা গ্রামের মৃত সেফাতুল্লার ছেলে মংলু (৬২)।
নাচোল থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেল আনুমানিক ৩টার দিকে নাচোল উপজেলা ফতেপুর ইউনিয়নের আলীশাহপুর আল আমিনের পেয়ারা বাগানের পাহাদার মংলুর অর্ধগলিত লাশ এলাকাবাসী দেখতে পায়। পরে এলাকাবাসী বাগান মালিক আল আমিন ও পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে লাশের সুরতরহাল করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
বাগান মালিক আল আমিন সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গত বুধবার থেকে তার সাথে ফোনে যোগাযোগ বন্ধ হলে আমি পেয়ারা বাগানে এসে মংলুর লাশ দেখতে পাই এবং পুলিশকে খবর দিই। ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম ও নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান।
এব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনায় নাচোল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited