শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:৩১ পিএম, ২০২৩-১০-১২
সেলিম উদ্দীন, ঈদগাঁও।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ পালাকাটা এলাকা থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে শুরু হয়েছে ধুম্রজাল। নিহত জাহানারা বেগম ঐ এলাকার মোস্তাক আহমেদের ছেলে একরামের স্ত্রী বলে জানা গেছে।
১২ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে বসতবাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ।
জানা যায়, ঈদগাঁও ইউনিয়নের শিয়াপাড়া এলাকার জাহানারা বেগমের সাথে দ্বিতীয় বিয়ে হয় দক্ষিণ পালাকাটা এলাকার একরামের। তাদের সংসারে ৫ মাস অতিবাহিত হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, স্বামী একরাম হোটেল কারিগর। প্রতিদিনের ন্যায় সকালে কর্মস্থলে চলে গেলে, অন্যান্যদের অজান্তে বাড়ির রুমের ভীমের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে স্ত্রী। পরে তার সাড়া শব্দ না পেয়ে রুমে গিয়ে দেখতে পায় ওড়না পেঁচিয়ে ঝুঁলে আছে। খবর পেয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কবিরের নির্দেশে এসআই মোঃ জুয়েল সরকার ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরী করে এবং সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্যে পাঠায়। ময়নাতদন্ত শেষে একইদিন সন্ধ্যায় জানাজা সম্পন্ন হয়।
উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা মোঃ জুয়েল সরকার জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করলেও মেয়ের পরিবারের দাবি হত্যা। শরীরের কোনো আঘাতের চিহ্ন ছিল না জানিয়ে তিনি আরো বলেন ময়না তদন্ত রিপোর্ট পেলে আসল রহস্য জানা যাবে।
ভিকটিমের পরিবারের অভিযোগ বা মামলা করলে তদন্ত পূর্বক আইনানুসারে ব্যবস্থা নিবে পুলিশ।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited