dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


এবার আমেরিকার প্রেসিডেন্ট পদে লড়বেন রক!

নিজস্ব প্রতিবেদক    |    ১০:০৪ এএম, ২০২০-০৬-১৪

এবার আমেরিকার প্রেসিডেন্ট পদে লড়বেন রক!

হলিউডের অন্যতম জনপ্রিয় তারকা রক খ্যাত ডোয়াইন জনসন। শোনা যাচ্ছে রেসলিং ও হলিউড দুই মাধ্যমেই সফল এ তারকা আমেরিকার প্রেসিডেন্ট পদে লড়তে পারেন।

তবে তার ভক্তরা গুঞ্জন উস্কে দিচ্ছেন। এক সপ্তাহ আগে সোশ্যাল মিডিয়ায় রকের দেয়া এক বক্তব্যকে কেন্দ্র করে বিষয়টি নিয়ে কয়েক ধাপ এগিয়ে চিন্তা করছেন ভক্তরা।

ওই ভিডিও বার্তার ক্যাপশনে রক লিখেছেন, আপনারা কোথায়? আমাদের দেশ পঙ্গু হয়ে গেছে এবং হাঁটু গেড়ে বসে পরিবর্তনের আশায় প্রার্থনা করছে। আমাদের সহানুভূতিশীল নেতারা কোথায়?

 

রক আরও লেখেন, দেশের সবচেয়ে কঠিন সময়ে যেই নেতা দেশকে এক করতে পারেন, অনুপ্রেরণা দিতে পারেন, পদক্ষেপ গ্রহণ করে জবাবদিহিতা নিশ্চিত করতে পারেন, সব রঙের মানুষকে আপন করে নিতে জানেন, যে নেতা বলতে পারেন যে আমরা পারি, একসঙ্গে হয়ে পরিবর্তন আনতে এমন নেতা কোথায়?

ওই পোস্টে রক আরো লেখেন, আপনারা যেহেতু আছেন, একদিন নিশ্চয়ই এমন শক্তিশালী নেতা আসবেন। পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

রকের এই বক্তব্যের পর থেকেই তার ভক্তরা চাইছেন তাদের প্রিয় তারকা যেন প্রেসিডেন্ট হিসেবে আমেরিকার দায়িত্ব নেন।

ওডসচেকার ডটকম নামের একটি বেটিং ওয়েবসাইটের জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের প্রশ্নে জনগণের ভোটে তৃতীয় স্থানে আছেন ডোয়াইন জনসন। সোশ্যাল মিডিয়ার শক্তিশালী বক্তব্যের পর তার ভোট ৩.৩৪ শতাংশ বেড়ে গেছে। প্রথম ও দ্বিতীয় স্থানে আছেন ডোনাল্ড ট্রাম্প ও জো বিডেন।

তাহলে কি ডোয়াইন জনসন আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন? এমন প্রশ্ন এখন আমেরিকাসহ বিশ্বের নানা প্রান্তের ভক্তদের।

সূত্র: বিডি-প্রতিদিন

রিলেটেড নিউজ

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত


চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত


সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত


লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত


লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।।  লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত


পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর