dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


ঈদগাঁওতে ওসির প্রত্যাহারের দাবীতে জনতার বিক্ষোভ

দৈনিক অনুসন্ধান    |    ০৬:৫৭ পিএম, ২০২৩-০৩-২৩

ঈদগাঁওতে ওসির প্রত্যাহারের দাবীতে জনতার বিক্ষোভ


সেলিম উদ্দীন, ঈদগাঁও।

কক্সবাজারের ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কবিরের প্রত্যাহার চেয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সর্বস্থরের জনতা।

 ২৩ মার্চ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও বাসস্টেশনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সড়কে উভয় দিক থেকে আসা যাওয়া যানবাহন আটকা পড়লে বিক্ষোভকারীরা নিরসন করে নেন। 
 
মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির চৌধুরী হিমু, সদর উপজেলা যুবলীগ নেতা মিজানুল হক, নির্যাতিত নারী ফরিদা ইয়াসমিন। 

এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার নারী-পুরুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেন৷ 

জানা যায়, ঈদগাঁও থানার ওসি মোঃ গোলাম কবির যোগদানের পর থেকে গণহারে চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার, মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি, অপরাধী চক্রের সাথে সংখ্যতা গড়ে তুলে নানান অপকর্মে জড়িয়ে পড়ে,এসবের বিরুদ্ধে ফুঁসে ওঠে স্থানীয় জনতা।

 সম্প্রতি ২ টি ঘটনায় দেশব্যাপী আলোচিত হয়। গত ২০ মার্চ জালালাবাদে তুচ্ছ ঘটনার জের ধরে স্বামীকে না পেয়ে স্ত্রী, দুগ্ধপোষ্য দুই বাচ্চাসহ তিনজনকে আটক করে পরে মামলা দিয়ে আদালতে সোপর্দ করে। পরের দিন বাচ্চাসহ নারী ফরিদা ইয়াসমিন জামিনে মুক্তি পায়।
 
 ২১ মার্চ রাতে সাদা পোশাকের ৭ পুলিশ সদস্য বাজারের চাঁদাবাজি কালে পথচারী এক এসএসসি পরীক্ষার্থী প্রতিবাদ করে। একপর্যায়ে তারা দলবদ্ধ হয়ে ঐ স্কুল ছাত্রের উপর হামলা করে আহত করে। এ ঘটনায় জড়িত ৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ করেছে ওসি। 
 
এ দুইটি ঘটনায় ঈদগাঁওয়ের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা ঝড় উঠে। এদিকে নানান বিতর্কের জন্ম নেওয়ায় ওসি গোলাম কবিরসহ জড়িত পুলিশ সদস্যদের শাস্তি, প্রত্যাহার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। মিছিল পরবর্তী বক্তব্যে বক্তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে বিতর্কিত ওসির বিরুদ্ধে ব্যবস্থা এবং প্রত্যাহার করা না হলে বৃহত্তম আন্দোলনের ডাক দেওয়া হবে।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর