dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


মুরাদনগরে উপজেলা প্রশাসনের সকল সংবাদ বর্জণের ঘোষণা

দৈনিক অনুসন্ধান    |    ০৫:৫৭ পিএম, ২০২২-১২-১৬

মুরাদনগরে উপজেলা প্রশাসনের সকল সংবাদ বর্জণের ঘোষণা


সাখাওয়াত হোসেন তুহিন
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রিয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার সময় যথাযথ সম্মান না পাওয়ায় ও সাংবাদিকদের সাথে বিরূপ আচরনের প্রতিবাদে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সকল স্থানীয় সংবাদকর্মীরা উপজেলা প্রশাসনের সকল সংবাদ বর্জণ করার ঘোষণা দিয়েছে।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ ঘোষণা প্রদান করেন।
স্থানীয় সংবাদকর্মীরা জানান, মুরাদনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে আলাউদ্দিন ভূঞা জনীর যোগদানের পর থেকে যথাযথ মূল্যায়ন না দেওয়ার বিষয় নিয়ে সংবাদকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছিলো। এরই অংশ হিসেবে মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতির বিষয়ে গত মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় সকল সংবাদকর্মীদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সংবাদকর্মীদের ন্যায্য মূল্যায়ন দেওয়া ও একসাথে মিলেমিশে কাজ করার প্রতিশ্রুতি প্রদান করলে উপস্থিত সকলে একমত পোশন করেন। পরবর্তীতে আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোর সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্র্পণ করতে গেলে দেখা যায় প্রশাসনের করা তালিকায় সাংবাদিক সংগঠনের কোন নাম নেই। এ নিয়ে মূহুর্তের মধ্যে উপস্থিত সকল সংবাদকর্মী ও স্থানীয়দের মাঝে তিব্র নিন্দা ক্ষোভের সৃষ্টি হয়। পরে প্রশাসনীক সকল কর্যালয়, রাজনৈতি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদ করে উপজেলা পরিষদ প্রাঙ্গনের রাস্তায় বসে সংবাদ সম্মেলন করে উপস্থিত সংবাদকর্মীরা। সংবাদ সম্মেলনে সংবাদকর্মীরা উপজেলা প্রশাসনের সকল অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বর্জন করার ঘোষণা প্রদার করেন। 
এ সময় বক্তব্য রাখেন, দৈনিক সমকালের প্রতিনিধি বেলাল উদ্দিন আহম্মেদ, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি আজিজুর রহমান রনি, দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা মোশাররফ হোসেন মনির, দৈনিক সমাচারের প্রতিনিধি সাহেদুল ইসলাম সাহেদ, দৈনিক মানব কন্ঠের প্রতিনিধি মাহবুব আলম আরিফ, দৈনিক যুগান্তরের প্রতিনিধি সুমন সরকার, দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি নাজিম উদ্দিন, দৈনিক ইনকিলাবের সংবাদদাতা মনির হোসাইন, দৈনিক সরেজমিনের কুমিল্লা ব্যুরো কেএম শারফিন শাহ্, দৈনিক বিজনেস বাংলাদেশের প্রতিনিধি এন এ মুরাদ, দৈনিক সমাচারের প্রতিনিধি নজরুল ইসলাম প্রমূখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক দেশরূপান্তরের প্রতিনিধি শফিকুল ইসলাম, দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি শাখাওয়াত হোসেন তুহিন, দৈনিক সময়ের আলোর প্রতিনিধি ফাহাদ রহমান, দৈনিক কুমিল্লার কন্ঠের প্রতিনিধি শামিম আহম্মেদ, দৈনিক ঢাকা প্রতিদিনের প্রতিনিধি এম ফয়জুল ইসলাম, দৈনিক বাংলাদেশের খবরের প্রতিনিধি মাহফুজুর রহমান, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি এম এইচ শুভ, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি আরিফ গাজী, চ্যানেল এস এর প্রতিনিধি আবুল বাসার, দৈনিক আজকের সংবাদের প্রতিনিধি রাসেল মিয়া, দৈনিক ভোরের চেতনার প্রতিনিধি দুলাল আহম্মেদ, দৈনিক কালজয়ীর প্রতিনিধি দেলোয়ার হোসেন, দৈনিক একুশে সংবাদের প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক মুক্তির লড়াইয়ের প্রতিনিধি সাজ্জাদ হোসেন শিমুল, দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি ইউনুস মিয়া, , দ্যা ডেইলি প্রেজেন্ট টাইমস প্রতিনিধি খোরশেদ আলম, দৈনিক একুশে সংবাদের প্রতিনিধি বিল্লাল হোসেন প্রমূখ।
সংবাদ সম্মেলন শেষে বীর শহীদদের আত্মার মাগফিরাত কমনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সাখাওয়াত হোসেন তুহিন 
মুরাদনগর কুমিল্লা প্রতিনিধি 
মোবাইল +৮৮০১৯৭১০০০১৭১
তারিখ ১৬/১২/২০২২ইং

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর