শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০২:৫১ পিএম, ২০২৪-০৩-১৫
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জে পৈত্রিক জমি বুঝিয়ে না দেয়ায় ব্যাপক ককটেলবাজি করে দাদার বাড়ীতে হামলা ও ভাংচুর চালানোর অভিযোগ উঠেছে রিসাত নামে এক কিশোরগ্যাং দলনেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ধুমি হায়াতপুর-বুড়াপাড়া গ্রামে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে চারটি অবিষ্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। বৃদ্ধ আব্দুস সালামের দাবি-বড় ছেলেকে জমি বুঝিয়ে না দেয়ার কারনে নাতি রিসাতের নেতৃত্বে কিশোরগ্যাংয়ের সদস্যরা একত্রিত হয়ে অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাড়ীর জানালা, দরজা ও বৈদ্যতিক মিটার ভাংচুর করে। এসময় বাড়ীর নারী ও শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে।
শিবগঞ্জ থানার ওসি মো.সাজ্জাদ হোসেন জানান, মূলত পারিবারিক দ্বন্দের জের ধরে ককটেলবাজি ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে। অভিযুক্তকে ধরতে পুলিশ ব্যাপক অভিযান চালাচ্ছে। বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited